,

সোহেল তাজ রাজনীতিতে ফিরতে পারেন

98357_shohel-taj-21দেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ রাজনীতিতে আবার সক্রিয় হতে পারেন। রাজনীতিতে পুনরায় ফেরার বিষয়টি তিনি বরাবর অস্বীকার করলেও আওয়ামী লীগের একটি দায়িত্বশীল মহল জানিয়েছেÑ তাকে রাজনীতিতে আনা হচ্ছে। দলের কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ পদ সোহেল তাজকে দেওয়ার চিন্তাও রয়েছে। পদটি গত কাউন্সিল অধিবেশনে পূরণ করা হয়নি। এছাড়া সরকারের একজন প্রভাবশালী নেতা দায়িত্ব নিয়েছেন সোহেল তাজের বিষয়ে। আওয়ামী লীগের দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সোহেল তাজ আজ দুপুরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখানে এক মাস অবস্থান করেই ফেব্র“য়ারির তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরবেন।

সূত্রমতে, গাজীপুরের রাজনীতির জন্য সোহেল তাজ অপরিহার্য। আর এ কারণে তিনি কাপাসিয়া আসছেনÑ এই খবরে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ ও বৃদ্ধসহ হাজারো ভক্ত ও দলীয় নেতাকর্মী স্থানীয় ডাকবাংলো ও বাজার এলাকায় এবং গ্রামের বাড়িতে এসে ভিড় জমান। তারা দুপুর পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন। অবশেষে অসুস্থতার কারণে সোহেল তাজ কাপাসিয়ায় আসতে পারছেন না বলে তার মেজো বোন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ডাকবাংলোয় এসে ঘোষণা দিলে উপস্থিত লোকজন হতাশ হয়ে ফিরে যান।
এ খবরের সূত্র ধরে গত মঙ্গলবার দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় ‘বাড়ি যাওয়া হলো না, যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সোহেল তাজ’Ñ এ সংবাদটি ছাপা হয়। জানা গেছে, তিনি মঙ্গলবার ফিরে যাননি যুক্তরাষ্ট্রে। গতকাল রাতে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ জানান, সোহেল তাজ আজ দুপুরে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। তিনি ঢাকায় তার বোন সংসদ সদস্য সিমিন হোসেন রিমির বাসায় অবস্থান করছেন। গত ২৩ জানুয়ারি তিনি ও তার দুই বোন মেহজাবিন আহমেদ, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী সোহেল তাজকে মায়ের মমতায় বুকে টেনে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য জানান, সোহেল তাজ একজন সৎ ও ত্যাগী মানুষ। তার সততা ও মেধাকে গুরুত্ব দেন এবং মায়ের মতো øেহ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সত্যিকার অর্থেই তিনি চান রাজনীতে ফিরে আসুন সোহেল। বিষয়টি দলের সিনিয়র অনেক নেতা জানেন। তার প্রতি বিশেষ আগ্রহ আছে দলের কয়েকজন মধ্যম শ্রেণির নেতার। এছাড়া তিনি যে ধারার ‘রাজনৈতিক পরিবেশ’ চান আওয়ামী লীগে সেই পরিবেশ আছে। আগামী কাউন্সিল অধিবেশনে তাকে একটি সাংগঠনিক পদ বা এরচেয়েও গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হতে পারে।

সোহেল তাজের রাজনীতিতে ফেরার ব্যাপারে তার বোন বা ঘনিষ্ঠজনরা মন্তব্য না করলেও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, বঙ্গতাজ জোহরা তাজ মেমোরিয়াল ফাউন্ডেশন স্মৃতি জাদুঘর করার পরিকল্পনা হয়েছে। ওখানে ছবি, ডায়েরি, অডিও, বিভিন্ন ফুটেজ, তাজউদ্দীনের লেখা বইসহ তার ব্যবহার্য্য জিনিসপত্র স্থান পাবে। সেখানে সেদিন সোহেলের যাওয়ার কথাছিল। কিন্তু অসুস্থতার কারণে সে আসতে পারেনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা