,

বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন বিশ্ববিদ্যালয়ে

112850_1000শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কিছু স্থানে ওয়াইফাই ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন। প্রকল্পটির পরীক্ষামূলক পর্যায়ে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ ওয়াইফাই ইন্টারনেট সুবিধা পাবে। এ উদ্যোগে প্রাথমিকভাবে, গ্রামীণফোনের গ্রাহকদের জন্য গড়ে সর্বোচ্চ ১ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেবে। শুধু গ্রামীণফোনের গ্রাহকরাই এ আকর্ষণীয় সেবাটি পাবেন। এ সেবাটি গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ প্রচারণারই একটি অংশ। দ্রুত বিশ্বায়নের এ যুগে সফলতা ও সমৃদ্ধির জন্য তথ্যের উৎস ক্ষেত্রে সবার প্রবেশাধিকারের সুযোগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা আরও বেশি। এ প্রয়োজনীয়তাকে উপলব্ধি করতে পেরে গ্রামীণফোন সব শিক্ষার্থীকে বিশ্বের উন্মুক্ত তথ্যভাণ্ডারের নিচে নিয়ে আসার ক্ষেত্রে নানা পদক্ষেপ নিয়েছে। এছাড়াও, শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা এ প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও ধারাবাহিকতার ভিত্তিতে এ সেবার উন্নতি ও বিস্তৃতির পরিকল্পনা নিয়েছে। গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ প্রয়াসের অধীনে পুরো দেশকে ইন্টারনেটের আলোয় নিয়ে আসার জন্য নানা উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ বছর জুনের মধ্যে সারা দেশ থ্রিজি সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে নিজেদের লক্ষ্যের ব্যাপারে ঘোষণা দিয়েছে। গ্রামীণফোনের অভিনব এই ওয়াইফাই উদ্যোগে কারিগরি সহায়তা দেবে আমরা নেটওয়ার্ক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা