,

অভিনেত্রী দিতি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন

8বিনোদন প্রতিবেদক : মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতান দিতি অনেকটা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। বুধবার সকাল থেকে তিনি আত্মীয়-স্বজনদের দেখেও চিনতে পারছেন না।
এ বিষয়টি জানিয়ে দিতির মেয়ে লামিয়া আরও বলেন, `এতদিন অসুস্থ থাকার পরও মায়ের অবস্থা এমন আগে হয়নি। `মায়ের শারীরিক অবস্থা দিনদিন খারাপের দিকে যাচ্ছে। সকলের কাছে মায়ের জন্য দোয়া চাই।` এরআগে দিতির মেয়ে লামিয়া ৪ জানুয়ারি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, `ক্যানসার বা টিউমার নয়, রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় মায়ের ‘পারকিনসন’ রোগ হয়েছে। এটি এখন দ্বিতীয় পর্যায়ে চলে গেছে। মা আসলে মারা যাচ্ছে। এ মুহূর্তে তার বেঁচে থাকার বিষয়টি ডাক্তারদের আয়ত্তের বাইরে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। তার অবস্থার উন্নতি না হওয়ায় সম্প্রতি ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে এ অভিনেত্রীকে। বর্তমানে দিতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে