,

সাভারে শ্বাসরোধ হরে গৃহবধূকে হত্যা

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : সাভারে সুলতানা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার স্বামী। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই স্বামী আমির হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ৫ লাখ টাকা যৌতুকের জন্য আমির হোসেন তার স্ত্রী সুলতানাকে চাপ দিতে থাকেন। কিন্তু সুলতানা বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবে না বলে স্বামীকে জানালে এতে ক্ষুব্ধ হয়ে গভীর রাতে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন সুলতানাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে সকালে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘরের তালা ভেঙে সুলতানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার (ওসি,তদন্ত) আবদুল্লা আবু সাঈদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।ad8_9সাভারে

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের