,

ইরানি প্রেসিডেন্টের সম্মানে নগ্ন ভাস্কর্য ঢেকে দিল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি চলমান ইতালি সফরকালে সেদেশের কিছু নগ্ন ভাস্কর্য ঢেকে দেয়া হয়েছে।

ইতালির একটি মিউজিয়ামে বাণিজ্য চুক্তির পর ইরানের প্রেসিডেন্ট এবং ইটালির প্রধানমন্ত্রী নিজেদের মাঝে আলোচনা করেন।

কিন্তু সেই মিউজিয়ামে কিছু নগ্ন ভাস্কর্য আছে। সে নগ্ন ভাস্কর্যগুলো দেখে ইরানের প্রেসিডেন্ট বিব্রত হতে পারেন, এমন আশংকায় সেগুলো ঢেকে দেয়া হয়।

অফিসিয়াল নৈশভোজের সময় সেখানে অ্যালকোহলও রাখবে না ইটালির সরকার। কারণ ইসলামী রাষ্ট্র ইরানে ধর্মীয় বিধান অনুযায়ী অ্যালকোহল পান করা নিষিদ্ধ।

ইরানের প্রেসিডেন্টের ধর্মীয় অনুভূতিকে সম্মান দেখানোর জন্য ইতালির সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও ফ্রান্স সেগুলো অনুকরণ করবে না। বর্তমানে ইউরোপ সফরে থাকা ইরানের প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্য ফ্রান্স।

অবরোধ উঠে যাবার পর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে মি: রুহানি এখন ইউরোপ সফর করছেন।

ইতালির ব্যবসায়ীদের উদ্দেশ্যে মি: রুহানি বলেছেন ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল দেশ।

তিনি বলেন, “ উগ্রপন্থা মোকাবিলার জন্য অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একমাত্র উপায়। বেকারত্ব সন্ত্রাসবাদের জন্ম দেয়।”

ইতালি সফরকালে ইরানের প্রেসিডেন্ট পোপ ফ্রান্সিসের সাথেও দেখা করেন।

সন্ত্রাসবাদ মোকাবেলায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে কাজ করার জন্য ইরানের প্রতি আহবান জানান পোপ ফ্রান্সিস। সূত্র : বিবিসি বাংলা160126122119_rouhani_italy_640x360_afp_nocredit

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা