,

রেডিওতে খেলাধুলা বিষয়ক আড্ডা দেবে সাকিব

001402Shakib-Al-Hasanরেডিওতে কাজ করতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খেলাধুলা বিষয়ক একটি আড্ডা অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী মার্চ থেকে সাকিবের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠানটি নিয়মিত সম্প্রচার করবে রেডিও ধ্বনি নামের একটি বেসরকারি এফএম রেডিও স্টেশন।

সূত্র জানায়, ‘ফেস অফ রেডিও ধ্বনি’ নামের ওই অনুষ্ঠানে সাকিব আল হাসান উপস্থিত থেকে সরাসরি কথা বলবেন তার ভক্তদের সাথে। শেয়ার করবেন ক্রিকেট নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা। দেশের একমাত্র সংবাদভিত্তিক এফ এম রেডিও স্টেশন রেডিও ধ্বনি ৯১.২ এফএম এ অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হবে। সূত্র আরো জানায়, আজ মঙ্গলবার সকালে খুলনায় হোটেল সিটি ইনে এ বিষয়ে রেডিওটির সাথে চুক্তি স্বাক্ষর করেন সাকিব। এ সময় রেডিও প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হুসাইন, নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব ও প্রধান বার্তা সম্পাদক শরীফ মুজিব।

চুক্তির বিষয়ে জানতে চাইলে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতার জন্ম দেবে। আপনারা জানেন আমি ততটা কথা বলতে পারি না। তবে আশা করছি এর মাধ্যমে আমার কথা বলার জড়তা কেটে যাবে। ক্রিকেট সম্পর্কে সাবার সাথে খোলামেলা আলাপ করতে পারব। আমার মনে হয় এটা আমি উপভোগ করবো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা