,

বাঞ্ছারামপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

Banchrampur26

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা গ্র“প ও ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা সদরের সোবহানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন বসুন্ধরা গ্র“পের উপদেষ্টা (অর্থ) ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্র“প লিমিটেডের প্রকাশক ময়নাল হোসেন চৌধরী। এসময় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বসুন্ধরা চক্ষু হাসপাতালের পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. মো সালেহ আহমেদ, বসুন্ধরা চক্ষু হাসপাতালের কনসালটেন্ট লেফটেন্যান্ট কর্নেল গোলাম শাহনেওয়াজ, এম. এ. খালেক।
উপজেলার ছয়ফুল¬াহকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের সাফিয়া বেগম (৬০) জানান, দুই চোখে পানি পড়ে, চুলকায়, চোখ দিয়ে কিছুই দেখি না। এক মাস আগে চিকিৎসার জন্য নরসিংদী গিয়েছিলাম। অনেক টাকা লাগবে বলে জানায়। কিন্তু আমি তো গরীব মানুষ, এত টাকা কোথায় পাব। খবর পেয়ে এখানে এসেছি। সব ফ্রি পেয়েছি। শুধু সাফিয়া নয়, বিকেল নাগাদ চিকিৎসা নিতে আসা সাত শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে খুব খুশি। উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের সাহেরা খাতুন (৬৫) জানান, আমরা এলাকায় মাইকিং শুনে ছয়জন একসঙ্গে এসেছি। ডা. সালেহ আহমেদ জানান, দিনভর ৯৬৫ জন নারী-পুরুষ রোগীকে প্রাথমিক পর্যায়ে চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে কয়েকশত রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করে বিনামূল্যে অপারেশনের কার্ড দেওয়া হয়েছে। তাদেরকে বসুন্ধরা চক্ষু হাসাপাতালে নিয়ে অপারেশন করা হবে। এজন্য রোগীর যাতায়াতসহ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের