,

অশ্লীল সংলাপ: ছবিতে নেই, ট্রেলারে আছে!

pori_99888বিনোদন প্রতিবেদক : ছবির প্রচারের জন্য ইদানীং ছলচাতুরীর আশ্রয় নিচ্ছেন কতিপয় পরিচালক। এমন ট্রেলার তারা ইউটিউবে ছাড়ছেন, যার বেশ কিছু সংলাপ অশ্লীল। সেন্সর বোর্ড থেকে তা বাদ দিতে বলা হয়েছে। মূল ছবিতে ওই সংলাপ না থাকলেও ট্রেলারে কীভাবে তা রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাপ্পি-পরী অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’সহ বেশ কিছু ছবি সেন্সর বোর্ড বহির্ভূত দৃশ্যসমেত ট্রেলার প্রকাশ করেছে ইউটিউবে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ‘লাভার নাম্বার ওয়ান’ ছবির একটি দৃশ্যে দুধবিক্রেতা পরীমণিকে এমন সংলাপ বলতে শোনা যায়- ‘আমার কাছে খাঁটি দুধ আছে’। এই সংলাপটি সেন্সর বোর্ড কর্তন করে দেয়। কিন্তু নির্মাতা ওই সংলাপসহ ‘লাভার নাম্বার ওয়ান’ এর ট্রেলার প্রকাশ করেন অনলাইনে। সংলাপটি চরম সমালোচনার মুখে পড়লেও অনেকেই জানতেন না মূল ছবিতে সংলাপটি নেই। সেন্সর বোর্ড ছবি থেকে সংলাপটি কর্তন করে দিয়েছিল।

গত বছর মুক্তি পায় ‘অশান্ত মেয়ে’ নামের একটি ছবি। জনৈক এফ জাহাঙ্গীর পরিচালিত ছবিটিতে তৃতীয় শ্রেণীর শিল্পীর ছড়াছড়ি। ছবিটি হল মালিকরা প্রত্যাখ্যান করে। কিন্তু নিম্নমানের ছবিটি কীভাবে সেন্সর সার্টিফিকেট পেলো তা নিয়ে প্রশ্ন তোলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এদিকে অনলাইনে একটি ডিজিটাল কন্টেন্ট প্রভাইডার প্রতিষ্ঠান ‘অশান্ত মেয়ে’ ছবির ট্রেলার প্রকাশ করে। ট্রেলারে দেখা যায় চূড়ান্ত অশ্লীল দৃশ্য যা নিশ্চিতভাবেই সেন্সর বোর্ড বহির্ভূত। এভাবে প্রতিষ্ঠানগুলো ইউটিউব হিট বাড়ানোর জন্য বাংলা ছবির কন্টেন্টের দিকে ঝুঁকছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, ইউটিউবে ছবির প্রচারের অজুহাতে নেতিবাচকভাবে দর্শক আকর্ষণ বন্ধ করার জন্য সেন্সর বোর্ডকে এগিয়ে আসতে হবে। নির্মাতারা ছবি সেন্সর হওয়ার আগে সেন্সর নীতিমালা বিরোধী কোনো কিছু যেন টিজার-ট্রেলার ইত্যাদি ফরমেটে প্রকাশ করতে না পারেন সেই ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন সেন্সর বোর্ডের কাছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে