,

‘গ্ল্যামার ওয়ার্ল্ড’-এ অন্যরকম প্রভা

prova-homeবিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ঝর্ণা স্পটের কাছাকাছি রবিবার শীতের বিকেলে যেতেই দেখা গেল দূরে কংক্রিটের বেঞ্চে বসে বসে মেকাপ নিচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

নীল রঙের পোশাকে তাকে বেশ দেখাচ্ছে। আশপাশে লাইট, ক্যামেরা অর্থাৎ শুটিংয়ের পুরো ইউনিট। অনেক লোকজন। চলছে শুটিং। এফডিসিতে প্রভাকে দেখার জন্য অনেকেই উঁকিঝুঁকি মারছে। কোন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন প্রভা। কে পরিচালক। জানার কৌতূহল সবার। জানা গেল চলচ্চিত্র না ধারাবাহিক নাটকের শুটিং। মজার ব্যাপার হলো গ্ল্যামার কন্যাকে আরওে বেশি গ্ল্যামারাস লাগার আরেকটি কারণ হলো শুটিংরত নাটকের নাম ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’। নাটকের পরিচালক সুমন আনোয়ার। এটিএন বাংলার জন্য এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন তিনি। প্রভা জানালেন সেই কথা।

আরও জানালেন, এই নাটকে তাকে দেখা যাবে একজন জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রেই। পরে নাটকটি নিয়ে কথা হয় নাটকের নির্মাতা সুমন আনোয়ারের সঙ্গেও। নাটকটি রচনা করেছেন নির্মাতা নিজেই।

নির্মাতা সুমন আনোয়ার জানান, মিডিয়া জগতের গল্প নিয়ে তিনি বানাচ্ছেন ধারাবাহিক নাটক ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’। তাই কিছু দৃশ্য থাকছে এফডিসির ভেতরের। এছাড়া ঢাকার উত্তরা, গাজীপুরের পূবাইলসহ ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং করছেন।

শুটিং স্পটে আরও দেখা গেলো অভিনেতা আজাদ আবুল কালাম, শাহেদ আলী ও শ্যামল মাওলাকে। আরও ছিলেন এই সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী হামিদ ও অভিনেত্রী সুষমা। তারা সবাই থাকছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে