,

‘কোন সমস্যা সৃষ্টি হলে প্রথমে প্রযুক্তিকে দায়ী করা হয়’

151117091727_facebook_640x360বাংলাদেশে ফেসবুক ব্যাবহার করে নারীর প্রতি সহিংসতা কিংবা কোনও সন্ত্রাসী তৎপরতার ব্যাপারে বাংলাদেশের সরকারের যেকোনো অভিযোগে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সাড়া দেবে ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে সিঙ্গাপুরে এক বৈঠকের পর এই আশ্বাস দিয়েছে ফেসবুকের একটি প্রতিনিধিদল।

সম্প্রতি সরকার ফেসবুকের প্রতিনিধিদের বাংলাদেশেও একবার বসেছিলো।
কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশে লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর কথাবার্তা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে?

অনলাইন আ্যাক্টিভিস্ট আসিফ এন্তাজ রবি বলছিলেন স্বল্প উন্নত দেশে কোন সমস্যা সৃষ্টি হলে প্রথমে প্রযুক্তিকে দায়ী করার একটা প্রবণতা দেখা যায়। “কিন্তু সেটা না করে আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুলগুলোতে ছেলে-মেয়েদের শিক্ষার মান উন্নত করতে হবে যাতে করে তারা সভ্য ও রুচিশীল হয়ে বড় হয়। এখন সেটা না করে ফেসবুক ব্যবহারকারীদের যদি সরকার নিয়ন্ত্রণ করতে যায় তাহলে সেটা একেবারেই সম্ভব হবে না” বলে মনে করেন তিনি।

উন্নত বিশ্বে ফেসবুকের মাধ্যমেই বরং সরকারগুলো এবং নজরদারী সংস্থাগুলো সামাজিক গবেষণা করে থাকে বলে মনে করেন ফেসবুক ব্যবহারকারীরা। এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি ব্যবহারকারীরা মনে করেন দেশের বর্তমান পরিস্থিতিতে যেকোন ক্ষমতাসীন ব্যক্তি যদি কারো প্রতি ক্ষোভ থাকে তাহলে তিনি ফেসবুকের বিষয়টি ব্যবহার করতে পারেন।
আসিফ এন্তাজ বলছিলেন সেখানেই তাদের মত ফেসবুক ব্যবহারকারীদের আশংকা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে