,

বিদ্যুতের উন্নয়নে দরকার আরো ৪ হাজার কোটি ডলার

Nosrul-hamid20160124135408বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে। টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে প্রয়োজনীয় প্রাথমিক জ্বালানি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদ্যুৎ খাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং আরো ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রক্রিয়ায় রয়েছে। কিন্তু আমাদের প্রয়োজন ৪০ বিলিয়ন (৪ হাজার কোটি) ডলার।

রোববার ঢাকার একটি হোটেলে, বাংলাদেশ ইনভেষ্টমেন্ট এবং পলিসি সামিট ২০১৬-এ ‘ইনভেষ্টমেন্ট এবং পিপিপি অপর্চুনিটিজ ইন ইকনোমিক জোনস, টেক পার্স, এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরস’ শীর্ষক সেশনে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে জিডিপি’র ৩৮% বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসবিজি প্রোগ্রাম বাস্তবায়ন করতে এবং বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করেছে।

এ সময় প্যানেলে বক্তব্য প্রদান করেন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, পেন্ডেকার এনার্জি লিমিটেডের রিজনাল কান্ট্রি ম্যানেজার আহমেদ শারনি বিন সোলায়মান ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা