,

কানাডায় স্কুলে অতর্কিতে গুলি, নিহত ৪

6fb51b3fc394a1053e27e973e9eb0c75-lalocheআন্তর্জাতিক ডেস্ক : লা লোশ কমিউনিটি স্কুল। এই স্কুলেই গতকাল শুক্রবার গুলিতে হতাহতের ঘটনা ঘটে। ছবি: রয়টার্সকানাডার পশ্চিমাঞ্চলের একটি স্কুলে গতকাল শুক্রবার একজন বন্দুকধারী অতর্কিতে ঢুকে গুলি ছোড়ার ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

অবশ্য এর আগে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন, গুলিতে পাঁচজন নিহত হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছে দুজন। পুলিশের কাছ থেকে এই তথ্য পেয়েছেন তিনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের দাভোসে সাংবাদিকদের কাছে ট্রুডো বলেন, গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্যাসক্যাচুয়ান প্রদেশের উত্তরাঞ্চলে লা লোশ কমিউনিটি স্কুলে এই গুলির ঘটনা ঘটে।

পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহতের সংখ্যা চার। আহত হয়েছে কয়েকজন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। স্কুলটিতে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ