,

ব্রাহ্মণবাড়িয়ার তান্ডবের ঘটনায় গ্রেফতার অরো ৩

ghhjn_113689গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহর জুড়ে চালানো তান্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় এক ছাত্রদল নেতাসহ আরো তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া ও মধ্যপাড়া শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল (২৪), টিটন মিয়া (২৬) ও রুবেল মিয়া (৩২)।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, হাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা। এসব ঘটনায় সদর মডেল থানায় ১২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা