শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেবে মালদ্বীপ

images55বৃহস্পাতিবার মালদ্বীপে যে বাংলাদেশি ২০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। মালেতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

টেলিফোনে তিনি আরো জানান, মালদ্বীপের সরকার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপে অবস্থিত অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেবে মালদ্বীপ। গত অক্টোবরে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বৈধ কাগজ দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। মালদ্বীপ সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশটিতে যত অবৈধ বাংলাদেশি আছে তারা সবাই কাজ করার সুযোগ পাবে। তবে যে কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে তাদের মেয়াদ শেষ হলে আর কাজ করতে পারবে না। মালদ্বীপের সরকার ৯ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অধিনে কাজ করবে। এটি বাংলাদেশের জন্য এইটি বড় বিজয় বলে মনে করেন তিনি। এটি কূটনৈতিক কারণেই করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যেই মালদ্বীপে অবস্থিত সকল অবৈধ বাংলাদেশি অভিবাসীরা বৈধতা পাবে। মালদ্বীপের জনসংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। এর মধ্যে ৮৫ হাজার বাংলাদেশি নাগরিক।

মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় বাজারে কর্মরত অন্তত ২০ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটকের খবরটি দেয় মালদ্বীপের অনলাইন পত্রিকা হাভিরু। খবরে বলা হয়, স্থানীয় বাজারে শুধু মালদ্বীপের নাগরিকরাই কাজ করতে পারেন। তবে সেখানকার বেশির ভাগ দোকান দখলে নিয়েছে অভিবাসী শ্রমিকরা। এক অভিবাসন কর্মকর্তা জানান, অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার ঠিক কতজন অভিবাসীকে আটক করা হয়েছে, তার সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি।
এক প্রত্যক্ষদর্শী জানান, অন্তত ২০ অভিবাসীকে স্থানীয় বাজার থেকে আটকের পর কারাগারে নেয়া হয়েছে। রাজধানী মালের উপকণ্ঠে হুলহুমালের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছে অনথিভুক্ত শ্রমিকদের।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার কাজী সারোয়ার হোসেন জানিয়েছেন, মালদ্বীপে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবরক্ষক পদে শুধু মালদ্বীপের নাগরিকরাই নিয়োগ পাবেন- এমন নিয়ম চালু আছে। যদি সেখানে বিদেশি নাগরিকরা কাজ করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেয় দেশটি। আটক বাংলাদেশিরা হিসাবরক্ষক পেশায় ছিলেন। তবে অন্য পেশায় নিয়োগে ও আটকদের আইনি সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনার।