,

ছাত্রলীগকর্মী খুন : ১০ শিক্ষার্থী বহিষ্কার

Sylhet-News-22.01সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।

প্রাথমিক তদন্তে ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হাবিব হত্যাকান্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

এ ছাড়া হত্যাকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পাশাপাশি ২৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাকার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, ময়নুল ইসলাম রুমেল, বশির আহমদ তুহিন, নাহিদ, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ দফতরের পরিচালক তারেক উদ্দিন তাজ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিন্ডিকেট সভায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ ইউনিভার্সিটিতে তাদের ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় সিন্ডিকেট সভায়। ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কার্যক্রমের স্বার্থে ২৬ জানুয়ারি পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবার থেকে ভর্তি ও প্রশাসনিক কার্যক্রম চলবে।
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্র্থ বর্ষ ২য় সেমিষ্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিবের উপর নিজ দলের কর্মীরা হামলা চালায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে সিন্ডিকেট সভা আহবান করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা