বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরের বান্ধবীকে কী করে সামলাবেন?

husband-wifeডেস্ক রিপোর্ট : রয়েছে, রয়েছে, এরও উপায় রয়েছে৷ আর একবার যদি উপায়গুলো রপ্ত করে নিতে পারেন, তাহলে আপনাকে আর পায় কে? দেখবেন জীবন থেকে ইনসিকিউরিটি শব্দটাই সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে৷বরকে তো আর পুরনো বন্ধুবান্ধব, থুড়ি তার গার্লফ্রেন্ডের সঙ্গে মেলামেশা করা থেকে আটকাতে পারবেন না৷ এখন সবাই বন্ধুর যুগ৷মেয়েরাও তো ভালো বন্ধু হতে পারে৷ তাই মনে কোনও দ্বন্দ্ব থাকলে পাল্টান নিজেকে৷ফিল্ডে নেমে সামলান হাজবেন্ডের গার্লফ্রেন্ডদের৷
প্রথম যেদিন আপনার স্বামী, উড বি বা পার্টনারের মেয়ে বন্ধুর সঙ্গে দেখা করবেন, চেষ্টা করুন নিজেকে একদম স্বাভাবিক রাখতে৷আপনি ঈর্ষান্বিত এটা মেয়েটি বুঝতে পারলেই কিন্তু তার মনে একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি হবে৷তবে হতেও তো পারে সে আপনার বরের নিছকই বন্ধু, ভবিষ্যতে হয়েতা আপনারও ভালো বন্ধু হয়ে উঠবে৷আপনি হয়তো মিছিমিছিই মেয়েটিকে সন্দেহ করছিলেন৷ আচ্ছা আপনি নিজেকে কি কখনও প্রশ্ন করেছেন অন্য মেয়েব ন্ধুর জন্য আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যাবে বলেই আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন? উত্তরটা যদি হ্যাঁ হয়, তবে আজই ত্যাগ করুন এই মানসিকতা৷বরং নিজের রাগকে বাড়ানোর বদলে মেয়েটির সঙ্গে কথা বলে তার মানসিকতা বুঝে পুরোটা যাচাই করে নিতে চেষ্টা করুন৷ আর ভুলেও আস্থা হারাবেন না স্বামীর উপর৷অবিশ্বাস ঢুকলে সম্পর্ক শেষ হতে বাধ্য৷ আপনার স্বামীর প্রিয় বান্ধবীকে বাড়িতে একদিন ডিনারে ডাকতে পারেন৷ তার প্রেমিক পুরুষটিকে সঙ্গে ডাকতে পারেল তো আরও ভালো৷ এতে ভুল বোঝাবুঝির অবকাশ অনেকটাই কমে যাবে৷ বরের বান্ধবীও আপনার সঙ্গে সহজ হয়ে উঠবে৷ তবে বান্ধবীটির যদি ফ্লার্ট করার অভ্যেস থাকে, তাহলে আপনার পক্ষে তাকে সামলানো একটু মুশকিল হবে বই কী! সে রাত্রে বা অসময়ে আপনার বরকে ফোন বা এসএমএস-ও করতে পারে৷ তাতে অবশ্য আপনার বিরক্ত হওয়া স্বাভাবিক৷সেক্ষেত্রে বন্ধুত্বের সীমারেখা কতদূর রাখা হবে, তা ঠিক করতে হবে আপনার স্বামীকেই৷ এমনকী কৌশলে বারণ করে দিতে হবে তার বান্ধবীকেও যে যখন-তখন এভাবে যোগাযোগ করা ঠিক নয়৷ বরের মোবাইল ঘাঁটতে গিয়ে তার গার্লফ্রেন্ডের মেসেজ বা কললিস্ট দেখে আপনার মনে দানা বাঁধতে পারে সন্দেহ৷নিজের মনে মনে কোনও আকাশকুসুম খারাপ ধারণা করার আগে বরের সঙ্গে ধীরে সুস্থে বসে কথা বলুন৷তাতে কেটে যেতে পারে আপনার ভ্রান্ত ধারণা৷ আপনার স্বামী যদি সেই মেয়ে বন্ধুটিকে অন্যান্য বন্ধুদের মতোই দেখেন, তাহেল আপনার চিন্তার কোনও কারণ নেই৷হ্যাঁ কোনও চিন্তার কারণ নেই৷ মেয়েটি অপরূপা সুন্দরী বা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হলেও আপনার হারাবার কিছু নেই৷আপনার স্বামীর আচরণে যদি সন্দেহজনক কিছু না থাকে, তাহলে আপনারও মনে অযথা সন্দেহ পুষে রাখার কোনও মানে হয় না৷ কোনও কিছুতেই যদি নিজের মনকে শান্ত করতে না পরেন, তাহলে পুরোটাই এড়িয়ে যান৷ আমাদের জীবনে তো কত ঘটনাই ঘটে, সব কিছু তো আমরা মনে রাখি না৷ ঠিক সেরকমভাবে এই ঘটনাটাকেও আমরা পাশে সরিয়ে রাখতে পারি৷অযথা সারাদিন সন্দেহ করে নিজের সময় নষ্ট করলে একসময় দেখবেন আপনার নিজের চোখেই আপনি ছোট হয়ে গিয়েছেন৷ তাই আপনার হাতে যতটুকু রয়েছে, শুধু ততটুকু নিয়েই ভাবুন৷

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান