,

ঢাকা আসছেন মোনালি ঠাকুর

monali.jpg1413465152593বিনোদন প্রতিবেদক : ঢাকা আসছেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ইন্টিগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টস এবার তার আগমনের বিষয়টি স্পন্সর করছে।

শনিবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে এ সম্পর্কে বিস্তারিত জানাবে আয়োজক প্রতিষ্ঠান।

পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’প্রতিযোগিতায় অংশ নেয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার বেশ কয়েকটি বাংলা ছবিতে গান গাওয়ার পর, ২৭ বছর বয়সী এ গায়িকা বলিউডের ছবিতে কাজ করার সূবর্ণ সুযোগ পেয়ে যান।

তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে- ‘রঘুপতি রাঘব’ (কৃশ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তুনে মারি এন্টি’ (গুন্ডে) প্রভৃতি।

এছাড়া এ শিল্পীর কণ্ঠে ওপার বাংলায় ‘ইটস ১০০% লাভ’ (১০০% লাভ) , ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল’ (দুই পৃথিবী) শীর্ষক গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে। শুধু গানই নয়, মোনালি ঠাকুর বলিউডের ‘লক্ষ্মী’ শিরোনামের একটি ছবির নাম ভূমিকাতেও অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে