,

বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা

pakপাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাচা খান বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, গুলির পাশাপাশি বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা গেছে হামলার সময়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজল রাহেম মারওয়াত বলেন, গোলাগুলি এখনো চলছে। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। চারসাদ্দার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট (ডিএসপি) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তিনজন বন্দুকধারী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা