,

মোদিকে হত্যার হুমকি আইএস’র

islamic-stateগরুর মাংস নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিল আইএস। হিট লিস্টে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরও। ইতোমধ্যে আইএস-এর পাঠানো হুমকি চিঠি পেয়ে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। স্বরাষ্ট্র ও প্রশাসনিক দপ্তরে আসা এক বেনামি পোস্টকার্ড ঘিরেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের। প্রেরকের নামে আইএস লেখা সেই চিঠিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের নাম উল্লেখ করে হুমকির সুরে লেখা রয়েছে ‘যেহেতু আপনারা গরুর মাংস খাওয়ার অনুমতি দিচ্ছেন না, তাই আপনাদের ব্যবস্থা হচ্ছে।’ এদিকে আইজিপি ভি রেঙ্গনাথান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে সন্ত্রাসদমন শাখা তদন্ত শুরু করেছে। রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে চিঠিটির প্রতিলিপি। পোস্টকার্ডটি স্থানীয় কোনও এলাকা থেকেই পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়া পুলিশ। এই হুমকি চিঠির পর রাজ্যে বাড়ানো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা