,

আইএস অপবাদ দিয়ে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশিকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : যুক্তরাষ্ট্রে মুজিবুর রহমান (৪৩) নামের এক নিরীহ বাংলাদেশিকে আইএস অপবাদ দিয়ে গণপিটুনি দিয়েছেন সেখানকার কিছু বখাটে কিশোর। গত ১৫ জানুয়ারি নিউইয়র্ক সিটির উত্তর-পূর্বাঞ্চলের ব্রংকস উপশহরের পার্কচেস্টারে এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউইয়র্ক ও ডেইলি নিউজের। বিষয়টি নিয়ে এখন সমালোচনার ঝড় উঠেছে।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনার দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ওয়াসটন এবং পাগসলে অ্যাভিনিউয়ের একটি পাবলিক স্কুলের ছাত্রী ও নিজের ৯ বছর বয়সী ভাগনিকে ক্লাস শেষে সঙ্গে নেন মুজিব। এরপর তাদের সঙ্গে রাস্তায় হাঁটছিলেন। এমন সময় দুইজন কিশোর পেছন থেকে এসে আইএস আইএস বলে চিৎকার করতে থাকে। এরপর আরো বেশ কয়েকজনসহ তারা রহমানকে পেটাতে পেটাতে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে থাকে। তিনি মাটিতে পড়ে গেলেও তাকে নির্মমভাবে পেটায় এবং লথি দিতে থাকে।

সেদিন মুজিবুর রহমানের পরনে মুসলমানদের ঐতিহ্যবাহী পোশাক ছিলো। ঘটনার দিন থেকেই পুলিশ আক্রমণকারীদের হন্যে হয়ে খুঁজছে।

এদিকে ব্রংকস এর প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ জুনিয়র মঙ্গলবার ঘটনাস্থল পার্কচেস্টারে যান। তিনি কড়া ভাষায় আক্রমণকারীদের তিরস্কার করেন। তাদের কাপুরুষ এবং মূর্খ বলেও অভিহিত করেন।

ঘটনাস্থলের সন্নিকটে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, কাপুরষরাই এমনটা করতে পারে। তারা হয়তো বা নিজেদের শক্তিশালী ভেবেছে। ভেবেছে এমন জঘন্য কাজের মধ্যে কৃতিত্ব আছে! ওরা বড়ই মন্দকাজ করেছে। ওরা কাপুরুষ আর সবকটি মূর্খ-বেকুব।

এদিকে নির্যাতনের শিকার মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটির সদস্যরাও। তারা ঘটনাস্থলে বিক্ষোভ করেছে। মুসলিম কমিউনিটির নেতা মোহাম্মদ মজুমদার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজন হলে এফবিআই এর সাহায্য চেয়েছেন।america-bangladesh-lrg-420160119214728

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে