বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কার ২০১৬: কে কে বাদ পড়ছেন?

160119075526_oscar_640x360_afp_nocredit২৮শে ফেব্রুয়ারির অস্কার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এবং অভিনেত্রী জাডা পিংকেট স্মিথ।

তাদের অভিযোগ, গতবারের মত এবারও প্রধান পুরুষ এবং মহিলা চরিত্রে অভিনয়ের জন্য যারা মনোনীত হয়েছেন, তারা সবাই শ্বেতাঙ্গ।

কে কে মনোনয়ন থেকে বাদ পড়েছেন এবার?

ইদ্রিস এলবা
ইদ্রিস এলবা

অভিনেতা: ইদ্রিস এলবা

ইন্টারনেট-ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্সের প্রযোজনায় তৈরি ‘বিস্টস অব নো নেশন’ চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা। কিন্তু একাডেমী বিচারকদের উৎসাহিত করতে ব্যর্থ হয়েছেন তিনি। এ নিয়ে তার কোনও প্রতিক্রিয়া শোনা যায়নি, তবে ব্রিটেনের টিভি ও চলচ্চিত্রে বিভিন্ন জাতি ও বর্ণের প্রতিনিধিত্বের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মাইকেল বি জর্ডান
মাইকেল বি জর্ডান

অভিনেতা: মাইকেল বি জর্ডান

১৯৭৬ সালে যখন রকি ছবিটি মুক্তি পায়, সেটি ১০টি অস্কার মনোনয়ন পেয়েছিল। জিতেছিল তিনটি পুরস্কার। কিন্তু গত বছর মুক্তি পাওয়া ছবি ক্রিড-এ আবারো রকির ভূমিকায় অভিনয় করেছেন সিলেভিয়েস্টার স্ট্যালোন। গোল্ডেন গ্লোব জিতেছেন। শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা হিসাবে অস্কার মনোনয়ন পেয়েছেন। কিন্তু রকির পুরনো শত্রু অ্যাপোলো ক্রিডের ছেলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন সেই মাইকেল বি জর্ডানকে লক্ষ্যই করেননি একাডেমির ছয় হাজার সদস্য। সমালোচনা হচ্ছে এ নিয়ে।

উইল স্মিথ
উইল স্মিথ

অভিনেতা: উইল স্মিথ

কনকাশন ছবিতে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছেন উইল স্মিথ। একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। অথচ অস্কারে কোনও মনোনয়ন পাননি উইল স্মিথ। সেই রাগে, এবারের অস্কার নাইট বয়কটের ঘোষণা দিয়েছেন তার অভিনেত্রী স্ত্রী জাডা পিংকেট স্মিথ।

স্ট্রেইট আওটা কম্পটন
স্ট্রেইট আওটা কম্পটন

ছবি: স্ট্রেইট আওটা কম্পটন

কৃষ্ণাঙ্গ র‍্যাপ সঙ্গীত গোষ্ঠী এনডব্লিউএ’কে নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি যখন গত বছর মুক্তি পায়, সাথে সাথেই দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায় এটি। আমেরিকাতে প্রথম সপ্তাহান্তেই ৫৬ মিলিয়ন ডলারের ব্যবসা করে ছবিটি। কিন্তু অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে ব্যবসা সফল ছবিটি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান