,

দেশে ফিরতে চান সালাহ উদ্দিন আহমেদ, তবে কারো বিনিময়ে নয়

11336926_703625316414740_5039822137631312658_o-400x277বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দেশে ফিরতে চান বলে জানান তাঁর স্ত্রী। তবে তাঁর কথায়, কারুর বিনিময়ে তাঁকে ফেরত আনার প্রয়োজন নেই। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে আটক ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগী দাউদ মার্চেন্টকে ভারতে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। আর এর বিনিময়ে ভারতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে।

তবে সোমবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সংবাদমাধ্যমকে জানান, ‘এক্সচেঞ্জ করে কাউতে দিতে হবে বা আনতে হবে, তা নয়। যে বিদেশিদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কয়েকজন আমাদের কারাগারে রয়েছে। যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাদের ফেরত পাঠাতে আমরা সাধারণত সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে যোগাযোগ করি। দাউদ মার্চেন্টের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে।’ দাউদ মার্চেন্টকে ২০০৯ সালে ঢাকায় গ্রেপ্তার করা হয়। ভারতে সে গুলশান কুমার হত্যা মামলায় দ-প্রাপ্ত। এরইমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহরের আবেদন জানিয়েছে।

অন্যদিকে ঢাকার বাসা থেকে নিখোঁজ হওয়ার কয়েকমাস পর, গত বছরের ১১ই মে, ভারতের শিলংয়ে আটক হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সেখানে তাঁর বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্টে’ মামলার বিচার চলছে। সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, ‘আমি গত সপ্তাহে ভারতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছি। বিচার শেষে তিনি দেশেই ফিরতে চান।’ তিনি বলেন, ‘আমি পত্র-পত্রিকায় দেখেছি যে তাঁকে ফেরত আনতে চায় সরকার। কিন্তু বিচার শেষ হওয়ার আগে কীভাবে সেটা সম্ভব! কারুর বিনিময়ে তাঁকে ফেরত আনার প্রয়োজন নেই।’
এর আগে গত ১১ই নভেম্বর বাংলাদেশের কারাগারে আটক ভারতের উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয়া হয় ১৮ বছর পর। এর পরদিনই ভারত সেখানকার কারাগারে আটক নারায়ণগঞ্জের সাত খুনের আসমি নূর হোসেকে ফেরত দেয়।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। সেই নিয়ম অনুযায়ী, বন্দি বিনিময় হওয়া উত্তম। বিনিময় জিনিসটা ভালো না। একজন রাজনীতিবিদ বা বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে ফৌজদারি অপরাধে জড়িতদের বিনিময় শোভন নয়।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা