,

পাঁচ পরিবর্তন, তিন অভিষেক?

news-image

চারটি পরিবর্তন একেবারে অপরিহার্য। সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশে খেলা চার খেলোয়াড় পরের ম্যাচের স্কোয়াডেই না থাকাটা শুধু বিস্ময়কর নয়, রেকর্ড বই কাঁপিয়ে দেয়ার মতো ব্যাপার। নানা চক্রে সেই কাজটা করতে হয়েছে বাংলাদেশের নির্বাচকদের।

বাধ্য হয়েই আজ মুশফিকুর রহিম, শুভাগত হোম, আল আমিন ও মুস্তাফিজুর রহমানের বদলি নিয়ে নামতে হবে বাংলাদেশ দলকে। তবে এই সাথে আরও বিস্ময় হয়ে আসতে পারে তামিম ইকবালের বিশ্রামও। গতকাল খুলনার স্টেডিয়াম পাড়ায় জোর গুঞ্জন শোনা গেলো, দলের এই সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিতে চায় আজ ম্যানেজমেন্ট।

এই পাঁচজনের মধ্যে শুভাগত ও মুশফিকের বদলে ইমরুল কায়েস ও আরাফাত সানির খেলাটা এক রকম চূড়ান্ত। দলে দুইজন ওপেনার সৌম্য ও ইমরুল তাহলে আছেন। এখন বিবেচনা করা হচ্ছে, টানা খেলার মধ্যে থাকা তামিমকে একটু বিশ্রাম দিয়ে মোসাদ্দেক হোসেনকে দলে ঢোকানো হোক। সে ক্ষেত্রে ইমরুল ও সৌম্য ইনিংস শুরু করবেন। মোসাদ্দেক ব্যাটিংয়ে জায়গা পাবেন তার পরিচিত পাঁচ বা ছয়ে।

বোলার আল আমিন ও মুস্তাফিজ স্কোয়াডেই নেই। এই দু’জন ফাস্ট বোলারের জায়গা পূরণ করতে আবু হায়দার রনির অভিষেক এক রকম নিশ্চিত। এখন বাকি একটি জায়গার জন্য জোর লড়াই মোহাম্মদ শহীদ ও তাসকিন আহমেদের মধ্যে। গত পরশু পর্যন্ত ধারণা ছিলো, শহীদই বাজিটা জিততে যাচ্ছেন। কিন্তু গতকাল অনুশীলনে তাসকিনকে নিয়ে বাড়তি নজর দিয়ে বোলিং করানোয় তারও সম্ভাবনাটা বেশ আছে বলে মনে হচ্ছে।

তাহলে হিসাবটা দাঁড়ালো আজ একাদশে আসতে পারেন ইমরুল, আরাফাত সানি, মোসাদ্দেক, রনি ও শহীদ বা তাসকিন। এই ক’জনের মধ্যে মোসাদ্দেক, শহীদ ও রনির দিকে বিশেষ করে খেয়াল করুন। এই তিন জনের দু’জন এখনও জাতীয় দলের জার্সি গায়ে চাপানোরই অপেক্ষায় আছেন। আর শহীদ টেস্ট খেলে ফেললেও টি-টোয়েন্টি খেলতে পারেননি এখনও। ফলে এই তিনজন ডাক পেলে পাঁচ পরিবর্তনের পাশাপাশি তিন অভিষেকও হয়ে যাবে আজ।

এক সাথে দলে তিনজনের অভিষেক ঘটানো আলোচ্য বিষয় হলেও বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। এর আগেও চার বার এই কাজ করেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টিতে তো ১১ জনের অভিষেক হবেই। এর মধ্যে নিজেদের ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই আবার ৬ জনের অভিষেক ঘটিয়ে ফেলে বাংলাদেশ।

পরের দুই ম্যাচের জন্য দল যখন ঘোষণা করা হলো, তখনও নির্বাচকরা জানতেন না যে, দ্বিতীয় ম্যাচেই চোট পাবেন মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। তবে আগে থেকেই একটু চোটে থাকা মুস্তাফিজকে আগেই বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। আর মুশফিকের দলে না থাকার খবরটা নিশ্চিত করা হয় সেই ম্যাচের রাতে। তার বদলে দলে এসেছেন তাসকিন আহমেদ। সেই তালিকায় বিশ্রাম পেয়েছেন মুস্তাফিজও।

তাদের জায়গায় শেষ দুই টি-টোয়েন্টির দলে নেয়া হয় শহীদ ও মুক্তারকে। বাংলাদেশের হয়ে পাঁচটি টেস্ট খেলা শহীদ এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে এসেছেন। মোসাদ্দেক ও মুক্তার যে কোনো ফরম্যাটেই জাতীয় দলে এই প্রথমবারের মতো ডাক পেলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

চলতি সিরিজেই টি-টোয়েন্টিতে অভিষেক হয় অফ স্পিন অলরাউন্ডার শুভাগতর। পরীক্ষা-নিরীক্ষার সিরিজে নাসির হোসেনকে আবারও উপেক্ষা করা হয়েছে। আর সবচেয়ে বড় চমক হয়ে উঠতে পারে আজ তামিমকেও বিশ্রাম দিয়ে ফেলাটা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে