,

সংযুক্ত মাথার যমজ শিশু

ডেস্ক রিপোর্ট : ভারতের উত্তরাঞ্চলীয় কানপুর রাজ্যের সারোজ নার্সিং হোমে জন্ম নিয়েছে যমজ দুই সন্তান। যমজ হলেও তাদের দুজনের মাথা সংযুক্ত। এছাড়াও তাদের গলা, এবং মেরুদণ্ড আলাদা হলেও হৃদপিণ্ড, পাকস্থলি এবং ফুসফুস দুজনেরই একটি করে। তাদের দুজনের ওজন ছয় পাউন্ড নয় আউন্স। কর্তব্যরত চিকিৎসকরা জানায় তাদের হৃদপিণ্ড এতটাই দুর্বল যে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। বর্তমানে শিশুদুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে(আইসিউ) রাখা হয়েছে।

এদিকে এমন সন্তান জন্ম দেয়ায় কান্নায় ভেঙ্গে পড়েছেন তাদের মা অনিতা কুমার। তিনি বলেন, তার গর্ভ থেকে এমন সন্তান তিনি কিছুতেই মেনে নিতে পারছেনা। অপরদিকে তাদের বাবা সতীশ কুমার বলেন, ‘ এটা আমাদের অভিশাপের ফসল। আমাদের পাপের কারণে ইশ্বর আমাদের এমন শাস্তি দিয়েছে’। তবে এই দম্পতির আরো দুটি কন্যা সন্তান আছে বলে জানা যায়। ছেলে সন্তানের আশাই মূলত তাদের আবার সন্তান নেয়া। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু সন্তান দুটি এখনও জীবিত আছে। তবে এখন পর্যন্ত তাদের কোন নামকরণ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা