বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় পাল রাজাদের নিদর্শন

untitled-31_187366নীলফামারী জেলার জলঢাকা উপজেলার একটি ইউনিয়ন গড়ধর্মপাল। ইউনিয়নটির নামের মধ্যে যে ইতিহাস লুকিয়ে আছে, সে ইতিহাস অবশেষে উন্মোচিত হতে যাচ্ছে। প্রাচীন পাল রাজাদের নিদর্শনের সন্ধান পাওয়া গেছে সেখানে। গতকাল সোমবার মাটি খুঁড়ে পাল আমলের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। জলঢাকার গড়ধর্মপাল ইউনিয়নের পূর্ব খেরকাটি এলাকায় ওই ধ্বংসাবশেষের সন্ধান মেলে। গত শনিবার এলাকাটিতে খননকাজ শুরু করে প্রত্নতত্ত্বে বিশেষজ্ঞ একটি টিম।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর মহাস্থান জাদুঘরের সহ-রক্ষণাবেক্ষণকারী এসএম হাসানাত বিন ইসলাম জানান, স্থানটিতে ১৯৯০ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খননকাজ চালায়। তখন ৮ থেকে ১০ ফুট গভীরে খনন করা হলেও
কোনো কাঠামো সুস্পষ্ট হয়নি। এ বছর আবার দ্বিতীয়বারের মতো অনুসন্ধান চালালে প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া যায়।

এলাকার শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক অবসরপ্রাপ্ত অধ্যাপক এজিএম নোমান জানান, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পালের (৭৫০ খ্রি.) মৃত্যুর পর তার ছেলে ধর্মপাল সিংহাসনে আরোহণ করেন। তিনি জলঢাকা উপজেলার উত্তর-পশ্চিমে প্রায় ২০ মিলোমিটার দূরে তার রাজধানী স্থাপন করেন। বহির্শত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষার জন্য মাটির প্রাচীর দিয়ে তিনি রাজধানী বেষ্টিত করেন। সেই থেকে স্থানটির নাম হয় গড়ধর্মপাল।

এদিকে স্থানীয় মানুষের ধারণা, প্রায় ১২০০ বছর আগে বৌদ্ধধর্ম ও সনাতন ধর্মীয় পুরোহিতরা এ এলাকায় স্থাপনা নির্মাণ করেছিলেন। প্রাচীন নিদর্শন দেখতে আসা শতবর্ষীয় শশীনাথ জানান, ‘বয়স আমার শত পেরিয়ে গেছে। জন্মের পর থেকে শুনে আসছি প্রাচীন রাজারা ধর্মের স্থাপনা নির্মাণের জন্য ধর্মপাল এলাকায় রাজ্যসভা বসাতেন।’

অনুসন্ধান টিমের ফিল্ড ডিরেক্টর প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার নেতৃত্বে সাত সদস্যের টিম ধর্মপাল এলাকায় এ নিদর্শন উদ্ধারে কাজ করছে। টিমের অন্যরা হলেন বগুড়া মহাস্থান জাদুঘর কাস্টোডিয়ান মুজিবুর রহমান, রংপুর জাদুঘর কাস্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল, রাজশাহী বিভাগের সিনিয়র ড্রাফটসম্যান আফজাল হোসেন, রাজশাহী বিভাগের আলোকচিত্রকর আবুল কালাম আজাদ, সার্ভেয়ার লোকমান হোসেন।

প্রত্নতত্ত্ব নিদর্শনের সন্ধান মেলায় সেখানে নেমে আসে হাজারো মানুষের ঢল। প্রতিদিন এ নিদর্শন একনজর দেখার জন্য অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন। ভিড় এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্নতত্ত্ব নিদর্শন এলাকাটি পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও শাহাজাহান কবির।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান