,

এবার টেনিসেও ফিক্সিং : জড়িত গ্র্যান্ডস্লাম জয়ীরাও

2016_01_18_14_32_09_Lta4RIiJGiRJ768X4ewXkSzsGuj6na_originalস্পোর্টস ডেস্ক : ক্রিকেট ও ফুটবলে ফিক্সিংয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে টেনিসে ফিক্সিংয়ের সংবাদ সাম্প্রতিককালে শুনা যায়নি। এর মধ্যে হঠাৎই টেনিস জগৎ থেকেও শুনা যাচ্ছে অন্ধকার জগতের এই কার্যক্রম। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি জানিয়েছে, তাদের কাছে এমনই কিছু তথ্যপ্রমাণ এসেছে। যেখানে তারা অন্তত: ১৬ জন খেলোয়াড়ের ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার পেয়েছে। ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের মধ্যে গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকাও রয়েছেন। এমনকি এসব বিষয়ে বিশ্ব টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপির প্রতিবেদনে দোষীদের বিষয়ে প্রমাণ পাওয়ার পরও ব্যবস্থা নেয়া হচ্ছে না।

গত এক দশকে টেনিসে এসব খেলোয়াড়রা বিভিন্ন সময়ে ফিক্সিংয়ে জড়িত ছিলেন। তারা নাকি উইম্বলডন ওপেনের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টেও পাতানো ম্যাচ খেলেছেন। বিবিসির প্রতিবেদনে অবশ্য কারো নাম উল্লেখ করা হয়নি। তবে এসব খেলোয়াড়দের অনেকেই নাকি চলতি গ্র্যান্ডস্লাম মৌসুমেও প্রতিযোগিতায় রয়েছেন। বিশ্ব টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপির কাছে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ থাকার পরও তারা ব্যবস্থা নিচ্ছেন না।

যেসব অভিযোগ এসেছে তাকে অবশ্য খুব একটা পাত্তা দিচ্ছে না এটিপি। সংষ্থাটির প্রেসিডেন্ট ক্রিস কারমোড জানিয়েছেন, ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে তারা সবসময় সজাগ রয়েছেন। যেসব কথা ওঠছে তা খুবই ক্ষুদ্র পর্যায়ের। এক গোপন প্রতিবেদনে জানা যায় ২০০৮ সালে ২৮ জন খেলোয়াড়ের ম্যাচ নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল। ২০০৯ সালে দুর্নীতি বিরোধী নতুন নিয়ম করা হয়। বিধি অনুযায়ী দুর্নীতি বিরোধী সংস্থা পূর্বে হওয়া তদন্তগুলোর প্রতিবেদন নিয়ে কোনো আলোচনা করেনি।

এই সংবাদ প্রকাশের পর এক বিবৃতিতে এটিপির পক্ষ থেকে ফিক্সিংয়ের এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। হাতে প্রমাণ থাকা সত্ত্বেও ফিক্সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বরং প্রমাণ এবং তথ্যকে গুলিয়ে ফেলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে