,

খেজুরেই জব্দ কঠিন রোগ

1453045781স্বাস্থ্য ডেস্ক : অতুলনীয় স্বাদের জন্যই যে খেজুরের খ্যাতি তা কিন্তু নয়। এর এমন কিছু গুণ আছে যা কঠিন রোগ নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে চলুন এবার জেনে নেই খেজুরের উপকারিতা সমূহ।

খেজুরের অন্যতম একটি গুণ হচ্ছে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের আশঙ্কা কমায়। এ ছাড়া হৃদযন্ত্রের সক্রিয়তা বাড়িয়ে তোলে খেজুর। কারণ এতে সোডিয়ামের মাত্রা (একশো গ্রামে মাত্র ২ মিলিগ্রাম) কম থাকায় এবং পটাসিয়ামের মাত্রা (প্রতি একশো গ্রামে ৬৫৬ মিলিগ্রাম) বেশি থাকায় এই উপকার পাওয়া যায়।
আমাদের অনেকের বড় একটি সমস্যা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য বা বদহজম। খেজুর নিয়মিত খেলে এগুলো থেকে মুক্ত থাকা যায়। এ ছাড়া অ্যাসিডিটি এমন কী পাকস্থলীর আলসারেও উপশম আনে খেজুর।
খেজুরে জৈব সালফার থাকার কারণে বিভিন্ন ভাইরাল, ফাঙ্গাস, ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এমনকি বিভিন্ন ফুসফুসের সংক্রমণও মোকাবিলা করতে সাহায্য করে খেজুর।
উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম থাকার কারণে শরীরে জলের ভারসাম্য রক্ষা করে খেজুর। বিভিন্ন রকমের ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে খেজুর।

কি আছে খেজুরে :
প্রতি একশো গ্রাম খেজুরে পাওয়া যায় ২৮২ কিলো ক্যালরি শক্তি, ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৫ গ্রাম প্রোটিন এবং ০.৪ গ্রাম ফ্যাট। এ ছাড়া গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট ছাড়াও মেলে কিছু অত্যাবশ্যক ভিটামিন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা