,

ফেরা হলো না নাসিরের

স্পোর্টস ডেস্ক : শেষ দুই টি-টোয়েন্টিও দর্শক হিসেবে দেখতে হচ্ছে নাসির হোসেনকে। সিরিজের শেষ দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে প্রথম দুই ম্যাচের দল থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে। ‘বাদ’ শব্দটি অবশ্য ঠিক বলাও যাচ্ছে না। কারণ খেলোয়াড়দের বিশ্রাম এবং নতুন খেলোয়াড়দের পরখ করে দেখার কথা আগেই জানিয়েছিলেন নির্বাচকেরা।

nasir_bg_129930777
এবারও যেমন বিশ্রামে রাখা হলো মুস্তাফিজুর রহমান ও আল আমিনকে। চমক জাগানো অভিষেকের পর টানা ক্রিকেট খেলে চলা মুস্তাফিজের বিশ্রামটি দরকার ছিল। আজকেই যেমন সাইড স্ট্রে​ইনের কারণে নিজের বোলিং কোটার পুরোটা শেষও করতে পারেননি। এই ম্যাচেই চোট নিয়ে বের হয়ে যাওয়া মুশফিকুর রহিমও ব্যাটিং শেষ করতে পারেননি। তবে শেষ দুই ম্যাচের ​দলে আছেন তিনি।
শুভাগত হোমেরও শেষ দুই ম্যাচ খেলা হচ্ছে না। প্রথম ম্যাচে বোলিং না-করানোর ভুল মাশরাফি পুষিয়ে নিতে আজ প্রথম ওভারেই তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন। শুভাগত ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
এই তিনজনের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ শহীদ, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী। এই তিনজন অবশ্য দলের সঙ্গে খুলনাতেই ছিলেন। শেষ দুই ম্যাচেও ফেরা হলো না নাসির হোসেনের।
শেষ দুই টি-টোয়েন্টির দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, আবু হায়দার, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা