,

সাঈদীর রিভিউ আবেদন

860_1825নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী খালাস চেয়ে রিভিউ আবেদন দায়ের করেছেন।

রোববার সকালে সাঈদীর পক্ষের আইনজীবিরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ আবেদন দায়ের করেন।

মাওলানা সাইদীর ছেলে মাসুদ সাঈদী জানান, ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১৬টি গ্রাউন্ডে সাঈদীর খালাস চেয়ে এই রিভিউ আবেদন দায়ের করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর মাওলানা সাঈদীর আপিলের লিখিত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এর পর রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের নির্দিষ্ট সময়ের মধ্যে সাঈদীর মৃত্যুদণ্ড বহাল চেয়ে রিভিউ করে। এরপর রোববার সাঈদীর পক্ষের আইনজীবিরা তার খালাস চেয়ে দ্বিতীয় রিভিউ আবেদন করেন।

২০১৩ সালে ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিলে পরবর্তীতে আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে