,

পত্রিকা অফিস থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

Mymensingh Arms Recovary DB Police-PIC-04ময়মনসিংহ থেকে প্রকাশিত ‘দৈনিক জাহান’ পত্রিকার কার্যালয় থেকে তিনটি বিদেশী পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকসহ ২ জনকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ রোববার ভোর রাতে শহরের মাসকান্দা বিসিক শিল্প নগরীতে দৈনিক জাহান কার্যালয় ও মালিকের বাসায় অভিযান চালানো হয়।
পুলিশ পত্রিকার অফিস ও মালিকের বাসায় দীর্ঘ ৩/৪ ঘন্টা অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি, অস্ত্র বানানোর মেশিন, রাইফেলের বাট, ম্যাগজিন, পিস্তল ও রাইফেল বানানোর যন্ত্রাংশ, চাইনিজ কুড়াল, তরবারি, বড় ছোরা, সামোরাই, তরল পদার্থ ও মাদকদ্রব্য উদ্ধারসহ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম (৩৫) ও তার সহযোগী রাসেল (২৫) কে অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ হাতেনাতে আটক করে।
পুলিশ জানায় পত্রিকার আড়ালে দীর্ঘ দিন ধরে গ্রেফতারকৃতরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে অস্ত্র তৈরী ও ব্যবসা করে আসছে। অবশেষে আজ রোববার ভোর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়ে, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে