,

বিকাশের অবস্থা আশঙ্কাজনক, এখনো আতঙ্কে রাব্বী

rabby1-42885-400x200পুলিশি নির্যাতনের শিকার সিটি করপোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাশের অবস্থা এখনও আশঙ্কাজনক। আর, ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীর শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও আতঙ্ক, ভয় সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। অপরাধ করে পার পেয়ে যাওয়ায় পুলিশি নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

এদিকে, ব্যাংক কর্মকর্তার ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। বৃহস্পতিবার শেষ রাতে দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে নির্মম পুলিশি নির্যাতনের শিকার হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ। শুক্রবার বিকেল থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিউতে আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি।

শনিবার সকালে তাকে দেখতে ল্যাবএইডে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতের পরিবার।

এদিকে, ৯ জানুয়ারি পুলিশি নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী এখনও ভুলতে পারছেন না সেই রাতের নির্মমতার স্মৃতি। ভয়, শঙ্কা, আতঙ্কে সারাক্ষণই কুকড়ে আছেন তিনি। চিকিৎসক জানালেন, চরম মানসিক ও শারীরিক নির্যাতনই এ সমস্যার কারণ।
শনিবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানান, দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ