,

মুন্নাভাই ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবেন

sonjoy_1459বিনোদন ডেস্ক : মুন্নাভাই খ্যাত সঞ্জয় দত্তের মুক্তির খবর নিয়ে ভিন্ন ভিন্ন দিনের কথা বিভিন্ন মিডিয়া প্রকাশ করা হয়। অবশেষে চূড়ান্ত দিনের কথা জানালেন সঞ্জয়ের আইনজীবী।

আইনজীবী জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পাবেন সঞ্জয় দত্ত। এর আগে ২৭ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের কথা বলা হয়েছিল।

সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই জেল থেকে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। সংশোধনাগারে থাকাকালীন তার আচরণ সন্তোষজনক হওয়ায়, তাকে আগাম মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন।

মুম্বাইতে ১৯৯৩ সালের বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল সঞ্জয় দত্তের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ প্রমাণিত না হলেও বেআইনিভাবে নিজের কাছে একে-৫৬ রাইফেল এবং পিস্তল রাখার দায়ে ২০০৭ সালে ৬ বছরের জেল হয় সঞ্জয়ের।

১৮ মাস জেল খাটার পর জামিন পান সঞ্জয়। উচ্চতর আদালতে ৬ বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালের মার্চে আপিল খারিজ করেন আদালত। এতে ফের জেলে ফিরতে হয় মুন্নাভাইকে।

তবে পুনের ইয়েরওয়াড়া জেলে থাকাকালীন একাধিকবার প্যারোলে মুক্তি পেয়েছেন সঞ্জয়।

২০১৩ এর মে থেকে ২০১৪ এর মে পর্যন্ত একবছরে ১১৮ দিন জেলের বাইরে কাটিয়েছিলেন সঞ্জয়। এনিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। তার পর থেকে বেশিরভাগ সময় সংশোধনাগারের ভেতরেই কাটিয়েছেন সঞ্জয় দত্ত। এই সময়ে ভালো ব্যবহারের কথা মাথায় রেখেই তাকে মেয়াদ শেষ হওয়ার কিছুটা আগেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে