শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনামাজির জন্য ভয়াবহ কিছু শাস্তি

500x350_3b7b5c8d2c9e85eddf470ecdb588d8c8_Namaj_Smalনামাজ আল্লাহর একটি ফরজ বিধান। কোরআনে ও হাদিসে নামাজকে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। বরং যুদ্ধের সময় কিভাবে নামাজ পড়বে, শরীয়তে সে বিধানও এসেছে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়ে ইরশাদ করেছেন,‘নামাজ কায়েম করো ও যাকাত দাও। নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দেবে, তা সবই আল্লাহর ওখানে মজুত পাবে। তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে।’ (সূরা বাকারাহ, আয়াত ১১০) এছাড়াও তিনি বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে অসত ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
এতো হলো নামাজ পড়ার ফল। কিন্তু আল্লাহ্র এই ফরজ বিধান আদায় না করলে তার জন্য আল্লাহ কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। যারা নামাজ পড়েনা তাদের জন্য আল্লাহ্ পাক কতগুলো আজাব নির্দিষ্ট করে রেখেছেন। নামাজ ছাড়ার কারণে দুনিয়াতেই কিছু শাস্তির মুখোমুখি হবে।
কোরআন ও হাদিসে যে সকল আযাবের কথা বলা হয়েছে সেখান থেকে কয়েকটি তুলে ধরা হলো।

তার জীবনে কোনোরূপ বরকত হবে না।
আল্লাহ তার চেহারা হতে নূরের চিহ্ন উঠিয়ে নিবেন।
আল্লাহ্ পাকের সমস্ত ফেরেস্তা তার উপর অসন্তুষ্ট থাকবে।
আল্লাহ্র দেয়া প্রতিশ্রুত মূল্যবান নেয়ামত থেকে বঞ্চিত থাকবে।

মৃত্যুর সময়ও কিছু আযাবের মুখোমুখি হবে
অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করবে।
ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে।
মৃত্যুকালে তার এত তৃষ্ণা পাবে যে, তার ইচ্ছা হবে দুনিয়ার সমস্ত পানি পান করতে।

কবরের মধ্যে কিছু আযাবের মুখোমুখি হবে,
তার কবর এমন সঙ্কীর্ণ হবে যে তার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সঙ্গে মিলিত হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।
তার কবরে সবসময় আগুন জ্বালিয়ে রাখা হবে।
আল্লাহ তার কবরে একজন আযাবের ফেরেস্তা নিযুক্ত করবেন, যার হাতে লোহার মুগুর থাকবে এবং সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে, দুনিয়ায় কেন নামায পড় নাই। আজ তার ফল ভোগ কর। এই বলে ফজর নামাজ না পড়ার জন্য ফজর হতে জোহর পর্যন্ত, জোহর নামাজের জন্য জোহর থেকে আছর পর্যন্ত, আছরের নামাজের জন্য আছর থেকে মাগরেব পর্যন্ত, মাগরিবের নামাজের জন্য মাগরিব হতে এশা পর্যন্ত এবং এশার নামাজের জন্য এশা হতে ফজর পর্যন্ত লোহার মুগুর দিয়ে আঘাত করতে থাকবে। প্রত্যেকবার আঘাতের সময় বজ্রপাতের মতো শব্দ হবে এবং শরীর চূর্ণবিচূর্ণ হয়ে সত্তর গজ মাটির নিচে চলে যাবে, সেই ফেরেস্তা পুনরায় তাকে জীবিত করে হাড় মাংস এক করে আবার আঘাত করতে থাকবে। এইভাবে কেয়ামত পর্যন্ত লোহার মুগুর দিয়ে তাকে আঘাত করতে থাকবে।

হে আল্লাহ, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন আর আমাদের সবাইকে এইসব ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত নসীব করুন। আমিন।