,

ট্রাইব্যুনালে শাহাদাত ও তার স্ত্রীর শিশু নির্যাতন মামলা

Shahadat-and-wifeআদালত প্রতিবেদক : শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে করা মামলা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম নুরু মিয়ার আদালতে এই মামলার অভিযোগপত্রসহ নথি উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালে বদলি সংক্রান্ত আদেশের জন্য বিচারক মামলার নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান।

গত বছরের ১৯ ডিসেম্বর মিরপুর মডেল থানার পরিদর্শক শফিকুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত আসামি শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য জামিনে আছেন। গত ১ ডিসেম্বর জেসমিন ও ৮ ডিসেম্বর শাহাদাত ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।

অভিযোগপত্রে বলা হয়, গৃহকর্মী মাহফুজা আক্তারকে মেরে তাঁর পা এবং হাতের আঙুল ভেঙে দিয়েছেন শাহাদাত ও তাঁর স্ত্রী। সে বাসা থেকে যাতে পালাতে না পারে, এ জন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে শাহাদাত নির্যাতনের কথা স্বীকার করেন। নির্যাতনের শিকার মাহফুজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ এর (২) খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। এ ঘটনায় গত ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে জেসমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা