,

যেখানে আয়ের এক মাত্র উৎস পতিতাবৃত্তি !

1411916289নিউজ ডেস্ক : দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশের শীর্ষে আমাদের প্রতিবেশী দেশ ভারত। বলিউডের বদৌলতে এরই মধ্যে দেশটি বিশ্বে নাম কামিয়েছে। রঙিন পর্দায় সিরিয়াল আর আইটেম গান দেখে আমরা যতই তাদের নিয়ে সুন্দর সুন্দর কল্পনা করি না কেন, তাদেরও কিন্তু রয়েছে চরম দুর্দশা। দেশটির কিছু কিছু এলাকায় এখনও আয়ের একমাত্র উৎস হচ্ছে পতিতাবৃত্তি। না এটা কোন সিনেমার গল্প নয়, নয় কোন স্ক্রিপ্ট। বরং নির্মম এই সত্যের দেখা মিলবে কলকতার সোনাগাছি, উত্তর প্রদেশের নাতপুরা এবং কর্ণাটক রাজ্যের দেবদাসিস এলাকাগুলোতে। সূত্র: অনলাইন।
নাতপুরা, উত্তরপ্রদেশ: উত্তর প্রদেশের নাতপুরা গ্রামের পাঁচ হাজার বাসিন্দার আয়ের মূল উৎস ‘পতিতাবৃত্তি’। গত চার শতাধিক বছর ধরে পরম্পরাগতভাবে পতিতাবৃত্তিকেই বেছে নিচ্ছেন তারা। আয়ের বিকল্প কোন পথ না থাকায় এই পেশায় জড়িয়ে পড়ছে উঠতি তরুণীরা। পরিবারগুলোর মধ্যে শিক্ষা ও কর্মসংস্থানের অভাব থাকায় চাইলেও এই পেশা থেকে বেরিয়ে আসতে পারছে না।
দেবদাসিস, কর্নাটক: কর্নাটকের দেবদাসিসের মেয়েদেরকে দেবীর সঙ্গে বিয়ে দেওয়া হয়৷ এরপর তাদের কুমারিত্বকে নিলামে তোলা হয়। এরপর থেকে সারাজীবন তাদেরকে পতিতা হয়েই কাটাতে হয়। এদেরও আয়ের মূল উৎস এই পতিতাবৃত্তি।
ওয়াদিয়া, গুজরাট: পরিবারকে চালানোর জন্য এ গ্রামের নারীরা পতিতাবৃত্তি করেন। পতিতাবৃত্তিতে নিয়োজিত নারীদের দালাল হিসেবে কাজ করে এ গ্রামের পুরুষরা। এ গ্রামের লোকদেরও আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি।
সোনাগাছি, কলকাতা: কলকাতার সবচেয়ে পুরনো ও বড়ো যৌনপল্লী। এখানে স্থায়ী ও অস্থায়ীভাবে মোট নয় হাজার জন যৌনকর্মী তাদের পেশাগত কাজ করে থাকে। চরম দারিদ্র্যে বাধ্য হয়েই নাবালিকা হওয়া সত্ত্বেও এই মেয়েরা আসে। আয়ের পরিমাপের ওপর ভিত্তি করে যৌনকর্মীদের কয়েকটি স্তর আছে। সাপ্তাহিক হিসাবে খুব কম আয়ের, কম আয়ের, মাঝারি আয়ের এবং বেশি আয়ের স্তরে রাখা হয়। এখানকার যৌনকর্মীদের অধিকাংশই মুর্শিদাবাদ ও চব্বিশ পরগনা জেলা থেকে পাচার করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে