,

ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট-আশুগঞ্জ অপরিশোধিত জ্বালানী তেল সরবরাহ লাইন থেকে তেল চুরি করে পালানোর সময় লরী উল্টে আগুন,ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘন্টা বন্ধ

Captureb.bbaria
www.amaderbrahmanbaria.com

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাতাবাড়ি এলাকায় সিলেট-আশুগঞ্জ অপরিশোধিত জ্বালানী তেল সরবরাহ লাইন থেকে তেল চুরি করে পালানোর সময় চোরাই তেল ভর্তি গাড়িতে আগুন ধরে যায়। এতে আজ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। মেরামত কাজের জন্যে প্রায় আড়াই ঘন্টা এই লাইনে তেল সরবরাহ বন্ধ রাখা হয়। আশুগঞ্জস্থ গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড(জিটিসিএল) সুত্রে জানা যায়- গভীররাতে সাতবর্গ এলাকায় তেল সরবরাহ লাইনের একটি অংশে ছিদ্রি করে তেল চোর চক্র একটি ট্যাংক লরী ভর্তি করে। খবর পেয়ে লাইনের নিরাপত্তা নিয়োজিত সদস্যরা ভোর সাড়ে ৫ টার দিকে সেখানে পৌছলে লরীটি দ্রুত জমির ওপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঢাকা-সিলেট মহাসড়কে উঠারমুখে গাড়িটি উল্টে পড়লে তাতে আগুন ধরে যায়। এতে সকাল ১১ টা থেকে দুপুর প্রায় ১ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জিটিসিএল ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিদার হোসেন জানিয়েছেন, পাইপ ছিদ্র করে প্রায় ২ হাজার লিটার তেল চুরি করে নেয়া হয়েছে। সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্থ করা হয়েছে। লাইন মেরামতে সকাল সাড়ে ৮ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত তেল সরবরাহ বন্ধ রাখতে হয়। বিজয়নগর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান-তেল চোরেরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। একপর্যায়ে গাড়িটি উল্টে পড়ে আগুন ধরে যায়। ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। লাইনটির প্রহরায় নিয়োজিত আল আরাফাহ সিকিউরিটি সাভির্সের সমন্বয়কারী ইকবাল হোসেন চন্দন জানান- লরীটি ময়মনসিংহের। এর মালিকের নাম আজাদ মিয়া। তেল চোর চক্রের স্থানীয় মুল হোতা মোহাম্মদ উল্লাহ লরীটি ভাড়া করে আনেন। তিনি জানান মোহাম্মদ উল্লাহ,বাইট্টা জাহিদসহ তারা ৫ জনের নাম পেয়েছেন। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা