,

অর্থ সংকট মেটাতে স্ত্রীকে ধর্ষণের সুযোগ!

siriya-women_bd24hourআন্তর্জাতিক ডেস্ক : রিয়া থেকে ইউরোপ অভিমুখী নারী অভিবাসীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তার চেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে নিপীড়নের শিকার ওই সকল নারীদের স্বামীরাই অর্থের বিনিময়ে তাদের স্ত্রীদের সঁপে দিচ্ছেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ অভিমুখে যাত্রা পথে অর্থ সংকট মেটাতে স্বামীরা পাচরকারীদের স্ত্রীকে ধর্ষণের সুযোগ করে দিচ্ছেন। এমনকি ধর্ষণের সময় সেও ওই সকল নিপীড়নকারীদের সঙ্গে অংশ নিচ্ছে।
তবে এ সকল ঘটনা পরিবারের সম্মানের দিকে তাকিয়ে অনেক নারীই গোপন রাখছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হাজারে এমন একজনকে খুঁজে পাওয়া যাবে যারা নিজেদের ধর্ষণের শিকার হওয়ার ব্যাপারটা সামনে নিয়ে আসছে।
টাইমস তাদের প্রতিবেদনের সপক্ষে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারীর বক্তব্য তুলে ধরেছে। ওই নারী এখন তার সন্তানদের নিয়ে বার্লিনে বসবাস করছে।
তিনি বলেন, ‘আমার স্বামী প্রথমে আমাকে টাকার বিনিময়ে ওই লোক গুলোর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয়। প্রথমে আমি রাজি হইনি। কিন্তু আমার উপায় ছিলোনা। পেছনে ফিরে যাওয়ার উপায় ছিলোনা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমাকে রাজি হতে হয়।
তারা আমার ওপর নির্যাতন চালায়। এমনকি কোন কোন রাতে আমার স্বামীও ধর্ষণে তাদের সঙ্গে অংশ নিতো।’
সিরিয়া থেকে আসা নারী অভিবাসীদের স্বাস্থ্য পরীক্ষার কাজে যুক্ত থাকা ইসরা আল হারানি জানান, ‘আমরা এমন অনেককে পেয়েছি যারা ধর্ষণের শিকার হয়েছে। তবে তাদের অধিকাংশই তা চেপে যেতে চেয়েছেন। হাজারে এমন একজনকে পাবেন যারা তাদের ওপর চলা নিপীড়নের কথা স্বীকার করেছে।’
তবে এ ব্যাপারে জার্মান সরকারকে সতর্ক করে আগেই চিঠি দিয়েছে চারটি মানবাধিকার সংগঠন। তাদের ওই চিঠিতে নারী অভিবাসীদের নিপীড়ন রোধে জার্মান সরকারের পদক্ষেপ কামনা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা