,

মেসি-নেইমারদের হারিয়ে শীর্ষে ওজিল!

best-xi-in-europe-so-far_1kcljrjiujkne1qeof8hq5751j_941স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ব্রাজিলের অধিনায়ক নেইমারকে হারিয়ে পাঠকদের ভোটে শীর্ষস্থানে উঠে এসেছেন জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল।
ফুটবল খেলা নিয়ে বিভিন্ন খবর প্রকাশ করে এমন একটি জনপ্রিয় অনলাইন পত্রিকা গোল ডট কমের পাঠক ভোটে এ শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি।
পাঠকদের ভোটে সেরা একাদশ নির্বাচিত করেছে গোল ডট কম। সেখানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ওজিলের পক্ষে ভোট পড়ে ৬৪ ভাগ। ভোটের দিক দিয়ে ওজিলকেই সেরা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে মেসি ভোট পেয়েছেন রাইট ফরওয়ার্ড হিসেবে। তাকে ৪১ ভাগ পাঠক ভোট দিয়েছেন। এছাড়া নেইমারকে লেফট ফরওয়ার্ড হিসেবে পছন্দ করেছেন ৪৬ ভাগ পাঠক। উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজকে স্ট্রাইকার হিসেবে ৪৩ ভাগ পাঠক ভোট দিয়েছেন। গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ার। তিনি পেয়েছেন ৩০ ভাগ ভোট। এদিকে পাঠকদের ভোটে মূল একাদশে স্থান হয়নি পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর।

গোল ডট কমের সেরা একাদশ:

১. ম্যানুয়াল ন্যুয়ার (গোলরক্ষক, জার্মান)
২. মেসুত ওজিল (অ্যাটাকিং মিডফিল্ডার, জার্মান)
৩. জেরেমে বোয়েটেং (সেন্টার ব্যাক, জার্মান)
৪. লিওনেল মেসি (রাইট ফরওয়ার্ড, আর্জেন্টিনা)
৫. নেইমার ( লেফট ফরওয়ার্ড, ব্রাজিল)
৬. লুইস সুয়ারেজ (স্ট্রাইকার, উরুগুয়ে)
৭. ভিদাল (ডিফেনসিভ মিডফিল্ডার, চিলি)
৮. সার্জিও বুকুয়েটস (ডিফেনসিভ মিডফিল্ডার, স্পেন)
৯. ডেভিড আলাবা (লেফট ব্যাক, অস্ট্রিয়া)
১০. ক্রিস স্ম্যালিং (সেন্টার ব্যাক, ইংল্যান্ড)
১১. হেক্টর বেলারিন (রাইট ব্যাক, স্পেন)

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা