,

উ. কোরিয়ার পারমানবিক পরীক্ষা: নিন্দায় জাতিসংঘ

160106235944_n_korea_flag_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : এক দশকের মধ্যে চতুর্থবারের মত উত্তর কোরিয়া পারমানবিক পরীক্ষা চালানোর পর নিন্দা জানিয়ে জাতিসংঘ বলছে, দেশটির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এর আগে বুধবার উত্তর কোরিয়া জানায়, তারা সফলভাবে হাইড্রোজেন বোমার একটি পরীক্ষা চালিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে, এর মাধ্যমে দেশটি পারমানবিক অস্ত্র সংক্রান্ত জাতিসংঘের পূর্ববর্তী সব প্রস্তাবনাকে লঙ্ঘন করেছে।
একে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বর্ণনা করে নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট এলবিও রোজিলি এ ঘটনার নিন্দা জানান।
তিনি বলেন নিরাপত্তা পরিষদের সদস্যরা উত্তর কোরিয়া কোন পারমানবিক পরীক্ষা চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার ব্যপারে অঙ্গীকার করেছিলেন।

বর্তমান প্রেক্ষাপটে, দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা পরিষদ শীঘ্রই কাজ শুরু করবে। এর আগে এ ঘটনার নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
তবে, উত্তর কোরিয়ার দাবি মোতাবেক ঐ বোমা যথেষ্ট শক্তিশালী কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলছেন, প্রাথমিক বিশ্লেষণে যা বোঝা গেছে, তা দেশটির দাবীর সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে, পিয়ংইয়ং এর কারিগরি ও সেনা সামর্থ্যের ব্যপারে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার এই উস্কানিমূলক আচরণের পরিণামে দেশটি আন্তর্জাতিক বিশ্বে আরো একা হয়ে পড়বে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা