,

দলে ডাক পেয়েই শটে মাথা ফাটালেন সোহান!

1452089352স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জন্য ঘোষিত দলে প্রথমবার জায়গা পাওয়ার সুসংবাদের পরদিনই এক দুর্ঘটনা ঘটিয়ে বসলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। মিরপুরে প্রাকটিসের সময় তার একটি শটে আহত হয়েছেন একজন গ্রাউন্ডসম্যান।
জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজকের সামনে রেখে বুধবার সকাল থেকে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে অনুশীলন করছিলো টাইগাররা। সকাল সাড়ে এগারোটার দিকে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন নুরুল হাসান সোহান। হঠাৎ করেই তার ব্যাটের একটি শটে বল এসে লাগে মাঠে উপস্থিত থাকা একজন গ্রাউন্ডসম্যানের মাথায়।
এর পরপরই বিসিবির চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সিটি স্ক্যানিংয়ের পর জানানো হয়েছে, ভয়ের কোন কারণ নেই। তিনি এখন আশঙ্কামুক্ত।
চলতি মাসের ১৫ তারিখ থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে মাশরাফিরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা