,

বাংলাদেশ সফরে ভয়ের কিছু দেখছে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রতিবেশী তারা। শুধু পতাকায় নয়, দুই দেশের আবহাওয়া আর সংস্কৃতিতেও অনেক মিল। অস্ট্রেলিয়া বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ বয়কট করায় একটা শঙ্কা তো ছিলই—নিউজিল্যান্ডও প্রতিবেশীদের অনুসরণ করবে না তো? তবে নিউজিল্যান্ড জানিয়েছে, যুব বিশ্বকাপে তারা খেলবে। শুধু তা-ই নয়, আজ পুরো দল নিয়ে নিউজিল্যান্ড ছেড়েছেন যুব দলের কোচ বব কার্টার।

0d46e0efe4eab25996dfca824d861300-New-Zealandযুব বিশ্বকাপ শুরু হতে এখনো অবশ্য বেশ কিছুদিন বাকি। তবে বড়দের বিশ্বকাপে ফাইনালে গিয়েও ট্রফিটা হাতে তুলতে না-পারা নিউজিল্যান্ড ছোটদের ট্রফিটা পেতে চায় ভীষণভাবে। এ কারণে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে দুবাইয়ে গিয়ে তাঁবু গাড়বে। সেখান থেকে উড়ে আসবে বাংলাদেশে।

‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গেই ছিল নিউজিল্যান্ড। এখন তাসমান প্রতিবেশীর পরিবর্তে আয়ারল্যান্ডকে হয়তো পাচ্ছে তারা। এতে নিউজিল্যান্ডের সুবিধাই হয়েছে। ভারত আর নিউজিল্যান্ডই এখন এই গ্রুপের ফেবারিট। তবে এমন পড়ে পাওয়া সুবিধা নিয়ে খুশি নন কার্টার।

ওদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘আমরা এ ব্যাপারে আইসিসি ও আমাদের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমাদের নিজেদেরও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তা ছাড়া প্রত্যেকটি দল, যাতায়াতের সময়, মাঠে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মিলিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা থাকবে। আমাদের নিজস্ব নিরাপত্তা দলও সফরে সঙ্গে থাকছে। এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট।’

নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে এলেও অস্ট্রে​লিয়ার ব্যাপারটি অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হবে বলে মনে করেন তিনি। হোয়াইট মনে করেন, অস্ট্রেলীয় সরকারের কাছে তথ্য আছে, সুনির্দিষ্টভাবে অস্ট্রেলীয় নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে। এ কারণে তাদের সরকারও সেই অনুযায়ীই ব্যবস্থা নিয়েছে। সূত্র: স্টাফ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা