,

চৌদ্দগ্রামে এলপি গ্যাস ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ ৬

2016_01_04_22_50_25_0W5eql7gT48EZvrpROoJs6KRJjlStQ_originalকুমিল্লা : চৌদ্দগ্রামে ইউনিভার্সাল এলপি গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডারে গ্যাস ভর্তি করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে ৬ জন। আগুনে ফ্যাক্টরির শতাধিক এলপি গ্যাসের বোতল পুড়ে যাওয়াসহ ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার।

সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফেনী ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফ্যাক্টরি ও ফায়াস সার্ভিসের কর্মীরা জানান, ফ্যাক্টরিতে সিলিন্ডারে গ্যাস ভর্তি করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুনের শিখায় ফ্যাক্টরিতে থাকা শতাধিক এলপি গ্যাসের বোতলসহ অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।

এসময় সেখানে কর্মরত শ্রমিক নোয়াখালীর চাটখিলের আবু তরফের ছেলে মানিক (৩৫), হেদায়েত উল্যাহর ছেলে হারুন (২৫), ফেনীর সোনাগাজীর আহমদপুর গ্রামের মাহবুল হকের ছেলে ইমরান (২২), সদর উপজেলার লেমুয়ার নাছির উদ্দিনের ছেলে শরীফ (২৩), মতিয়াগঞ্জ এলাকার ননী গোপালের ছেলে হিমাংশু (৫০), ফাজিলপুর এলাকার ইদ্রিছ মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৩) দগ্ধ হন।

খবর পেয়ে ফ্যাক্টরির সঙ্গে থাকা ফিলিং স্টেশনের কর্মচারী ও আশপাশের লোকজন গিয়ে দগ্ধদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। পরে চৌদ্দগ্রাম ও ফেনী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় চারদিকের উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের ইনচার্জ ওমর ফারুক ভূঁইয়া জানান, আগুনের খবর পেয়ে ফেনী ও চৌদ্দগ্রাম থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইউনিভার্সাল এলপি গ্যাস ফ্যাক্টরির ম্যানেজার আনিসুল হক শামীম অগ্নিকাণ্ডের বিষয় নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে রাজি হননি। এছাড়া আগুনে কেউ দগ্ধ হয়নি বলে দাবি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে