,

সেই ক্ষমতা নেই যে বলব আমি ওঁদের সঙ্গে কাজ করব : অদিতি রাও

news-image

‘রকস্টার’ বা ‘দিল্লি ৬’-এর মতো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। আসন্ন ‘ওয়াজির’-এ স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সঙ্গে রয়েছেন ফারহান আখতারও। কিন্তু তবুও তাঁর মনে হয় তিনি বলিউডে ব্রাত্য। ঠিক যেন এক ‘আউটসাইডার’। এই তিনি হলেন অদিতি রাও হায়দারি।

অভিনেত্রী হিসেবে তো নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু তবুও নিজেকে ‘আউটসাইডার’ কেন মনে হয় তাঁর? এমন প্রশ্নে অদিতির ভাষ্য, আসলে আমার পিছনে কোনও বড় প্রোডাকশন হাউস, কোনও পরিচালক, কোনও বড় তারকা ছিলেন না। আমি স্টেপ বাই স্টেপ ইন্ডাস্ট্রিতে এগিয়েছি। বাইরে থেকে এসেছিলাম। কাউকে চিনতাম না। কোনও গেম খেলার কথা ভাবিনি। পরিশ্রম করে অভিনয় করেছি। আজও প্রতিটি দিন আমি পরিশ্রম করি। আর এটা করতেই আমার ভাল লাগে।’

এত দিন বি-টাউনে থাকার পর নিশ্চয়ই বড় পরিচালকদের সঙ্গে কাজ করার কথা নিজে থেকে বলেন নায়িকা? এখানেও ব্যতিক্রমী অদিতি।  তিনি বলেন, আজও আমার সেই ক্ষমতা নেই যে আমি বলব আমি ওঁদের সঙ্গে কাজ করব বা ওঁদের সঙ্গে করব না। আমি শুধু অপশন থেকে বেছে নিতে পারি।

এত সাফল্য পাওয়ার পরও কোনও ইগো নেই তাঁর। এখনও বহু মানুষের পিছনে দাঁড়িয়ে অডিশন দিতে স্বচ্ছন্দ তিনি। আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে ‘ওয়াজির’। আপাতত সেখানে অদিতির পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে