,

বাহরাইনের যুদ্ধবিমান সৌদি আরবে বিধ্বস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বাহরাইনের যুদ্ধবিমান বিধ্বস্তযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বিদ্রোহী বাহিনী দমনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটে অংশ নেয়া বাহরাইনের একটি যুদ্ধবিমান ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে সৌদি আরবে বিধ্বস্ত হয়েছে। বুধবার সৌদি জোট একথা জানায়।
জোটের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে বাহরাইনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলট প্রাণে বেঁচে যান। তবে তার অবস্থার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
গত মে মাসে ইয়েমেনে মিশন চলাকালীন মরক্কোর একটি বিমান বিধ্বস্তের পর বাহরাইনের এ যুদ্ধবিমান হচ্ছে জোটের দ্বিতীয় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা।
জোটের পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটি বা মানবসৃষ্ট ভুলের কারণে বিমানটি বিধ্বস্ত হয়। যদিও বিমানটি ভূপাতিত করা হয়েছে দাবি করেছে বিদ্রোহীরা। তবে এ দাবি নাকচ করে দিয়েছে সৌদি জোট। 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১