,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিটুনিতে বিএনপি নেতা আহত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পিটুনিতে এক বিএনপি নেতা দেলোয়ার খাদেম আহত হয়েছে। আহত বিএনপি নেতা অভিযোগ করেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে তার উপর হামলা চালিয়েছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খড়মপুর দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে।দেলোয়ার খাদেম উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও খড়মপুর গ্রামের বাসিন্দা। হাসপাতালে তিনি সাংবাদিকদের জানান, তিনি নিজ বাড়ির সামনে একটি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় আখাউড়া থানার একদল পুলিশ তার উপর হামলা করে। হঠাৎ হামলা করেই পুলিশ তাঁকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে।

পেটানোর এক পর্যায়ে তিনি ড্রেনে পড়ে যান। এরই মধ্যে তার বাম হাতের হাড় ভেঙ্গে যায়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।

তবে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার বলেন, ‘পুলিশ কাউকে পেটায়নি। বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে কেউ যদি পড়ে গিয়ে হাত-পা ভেঙ্গে ফেলে এটা তাঁর বিষয়।’

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে