,

মালিঙ্গার জায়গায় চান্দিমাল অধিনায়ক

news-image

নিউজিল্যান্ডে যাওয়ার পর কোনো সুখবর পায়নি শ্রীলঙ্কা দল। একের পর এক দুঃসংবাদই তাদের সঙ্গী। এবার আরেকটি দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ তো নয়ই, টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার অধিনায়ক তিনি। দুই ম্যাচের এই সিরিজে তাই দিনেশ চান্দিমাল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন। ২০১৪ সালে মালিঙ্গা এই ফরম্যাটের অধিনায়ক হওয়ার আগে চান্দিমালই দলকে নেতৃত্ব দিতেন।

ওপেনিং ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকা ও পেসার সুরঙ্গা লাকমাল নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলে আছেন। তাদের টি-টোয়েন্টি দলেও রাখা হয়েছে। ৭ জানুয়ারি শুরু হচ্ছে ২০ ওভারের ক্রিকেটের এই সিরিজ।

গত অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। তখনই হাঁটুর ইনজুরিতে পড়েন মালিঙ্গা। সেই থেকে বাইরে তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে মিস করবেন। পরে দেখা গেলো ইনজুরি সারছে না। তাই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না তার।

অনভিজ্ঞ শ্রীলঙ্কা দলের জন্য এটি আরেকটি ধাক্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দুটিতেই হেরেছে। এরপর ওয়ানডে সিরিজে ২-০ তে পিছিয়ে আছে। ধাম্মিকা প্রসাদ ও কুশল পেরেরাকে পাচ্ছে না তারা। পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরে গেছেন প্রসাদ। আর আইসিসির ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়ে আছেন পেরেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে