,

এবার শাহরুখ খানের ছেলে?

news-image

যাঁর হাত ধরেই সিলভার স্ক্রিনে এন্ট্রি নিয়েছিলেন শাহরুখ খান। এবার সেই পথেই পা রাখছেন এস আর কে-র ছেলে আরিয়ানও। তিনি কর্ণ জোহর। তাঁর হাত ধরেই নাকি অভিনয়ে হাতেখড়ি হচ্ছে আরিয়ানের। এ তথ্য শেয়ার করেছেন কর্ণ নিজেই। সম্প্রতি একটি সাক্ষাত্কারে কর্ণ বলেছেন, আমি ছাড়া আরিয়ানকে অন্য কেউ লঞ্চ করতে পারে না। ওকে আমিই লঞ্চ করব। নতুনদের অভিনয়ে নিয়ে আসার ক্ষেত্রে বলিউডে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় কর্ণ। ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবিতে পরিচালক মহেশ ভট্টর মেয়ে আলিয়া ভট্ট এবং সিদ্ধার্থ ও বরুণ ধবনকেও লঞ্চ করেছিলেন কর্ণ।
কর্ণের কাছে জানতে চাওয়া হয়, তাঁর বেশিরভাগই ছবিতেই কেন শাহরুখ থাকেন? এর উত্তরে কর্ণ জানিয়েছেন, শাহরুখই তাঁকে পরিচালক হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন, পাশেও দাঁড়িয়েছিলেন। শাহরুখের মধ্যে একটা অন্য রকম স্পার্ক রয়েছে।
আরিয়ানের ইতিমধ্যেই ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। তার মধ্যেই আরিয়ানের অভিনয়ে আসার খবরে এখন চড়ছে প্রত্যাশার পারদ।

সূত্র: আনন্দবাজার 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে