,

অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য দুই দশক ক্যারিবীয়দের লজ্জার বছর

news-image

সিরিজের নাম ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ফ্র্যাঙ্ক ওরেলের নাম অনুসারে ‘দ্য ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি’। কিন্তু এ সিরিজে পুরো দাপট অস্ট্রেলিয়ার। দুই যুগ ধরে এই সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৫ সাল থেকেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতেছে অসিরা। শুধু ১৯৯৮-৯৯ সালে ৪ ম্যাচের সিরিজ ২-২ ড্র হয়েছিল। সর্বশেষ এবার ১ ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। হোবার্টে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ইনিংস ও ২১২ রানে। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট তারা জিতলো ১৭৭ রানে। এতে মেলবোর্নে নিজেদের অপ্রতিরোধ্য রূপ ধরে রাখলো স্বাগতিকরা। মাঠটি সংস্কারের পর ২০০৩ থেকে এ পর্যন্ত ১৩ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এখনও তাদের হারাতে পারেনি কেউ। গত বছর ভারতের সঙ্গে ড্র করা ছাড়া প্রতিটি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ঐতিহ্যলুপ্ত ওয়েস্ট ইন্ডিজের ২০১৫ সাল গেল ইতিহাসে সবচেয়ে বাজে।

এ বছর তারা ১০ টেস্ট খেলেছে। মাত্র এক জয়ের বিপরীতে হেরেছে ৮ ম্যাচ। কোনো পঞ্জিকা বর্ষে এর আগে মাত্র এক টেস্ট জেতার রেকর্ড আছে ২০০৪ ও ২০০৫ সালে। আর এবার তারা সেই বাজে রেকর্ড আরও লম্বা করলো। অন্যদিকে এ বছর ৮ টেস্ট জিতেছে অসিরা। এক পঞ্জিকা বর্ষে তাদের এরচেয়ে বেশি টেস্ট জেতার রেকর্ড আছে পাঁচবার। বছরে সর্বোচ্চ ১০ টেস্ট জেতে ২০০২, ২০০৪ ও ২০০৬ সালে।
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৫১/৩ ও ওয়েস্ট ইন্ডিজ ২৭১ রান করে। ২৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৯ রানে তৃতীয় দিন শেষ করে। চতুর্থ দিন আর ব্যাটে নামেনি তারা। ৪৬০ রানের টার্গেট দিয়ে সফরকারী ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ব্যাটে পাঠায় অসিরা। চতুর্থ ইনিংসে যে রান তাড়া করে জেতার কোনো রেকর্ড নেই। আর এই রান সামনে নিয়ে ২৮২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এতে ১৭৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। মেলবোর্নে অস্ট্রেলিয়ার জেতা ১২ টেস্টে ব্যবধান কমপক্ষে ৮ উইকেট বা ১২০ রান অথবা ইনিংস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে