,

নতুন বছরে যে জিনিসগুলো ত্যাগ করা উচিত

news-image

নতুন বছর আসতে চলেছে। সবাই একে বরণ করে নিতে মুখিয়ে আছেন। তবে একে শুধু আনন্দ উদযাপনের মধ্য দিয়ে স্বাগত জানালেই চলবে না। নতুন সময়ের সঙ্গে আপনার জীবনেরও পরিবর্তন আসা জরুরি। বিশেষজ্ঞরা জানান, পুরনো বছরের সঙ্গে জীবনের বেশ কিছু বিষয় বাদ দেওয়া উচিত। হাফিংটন পোস্টের প্রতিবেদনে জেনে নিন এদের কথা।  

১. ডায়েট : গোট বছরই হয়তো বিশেষ ডায়েটে চক্করে পড়েছিলেন। আসলে ভেতর ও বাইরে থেকে সুস্থ থাকতে খাবারের ভূমিকাই প্রধান। কিন্তু তা তালিকার মধ্যে আটকে রাখলে চলবে না। নতুন বছরে পুরনো তালিকা বাদ দিন এবং স্বাস্থ্যকর যেকোনো খাবার উপভোগ করুন।

২. ধ্বংসপ্রায় সম্পর্ক : যে সম্পর্ক প্রায় শেষ হতে চলেছে একে আর নতুন বছর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার নেই। যে তরী ডুবতে চলেছে, তাকে ত্যাগ করুন।

৩. চলতি ট্রেন্ড : আমরা সবাই ট্রেন্ডের সঙ্গে ভেসে যাই। ফেসবুকের প্রোফাইল ছবি থেকে শুরু করে পোশাক পর্যন্ত বছরের প্রচলিত ট্রেন্ড অনুযায়ী রক্ষা করতে চাই। কিন্তু নতুন বছরের শুরুতে পুরনো ট্রেন্ড বাদ দিন। নতুন কিছু করুন।

৪. চেষ্টা করতে ভয় : অনেক কিছুই করতে ভয় করে। এই ভয়ে হয়তো পুরনো বছরে অনেক কিছুই করেননি। কিন্তু নতুন বছর উপলক্ষে নতুন সাহসে কাজটি করার চেষ্টা করুন। দেখুন কি হয়।

৫. 'আমি জানি না' : নতুন বছর থেকে এ কথাটি বলা বাদ দিন। এ কথায় আত্মবিশ্বাস কমে আসে। অন্যের চোখে আপনার ব্যক্তিত্ম হেয়প্রতিপন্ন হবে।

৬. নিজের সীমবদ্ধতা বিশ্বাস করা : সবারই সীমাবদ্ধতা রয়েছে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা থাকা দরকার। কিন্তু নতুন বছর উপলক্ষে নিজেকে নতুন করে চিন্তা করুন। বেশ কিছু সীমাবদ্ধতাকে অস্বীকার করার চেষ্টা করে দেখুন কি হয়।

৭. নিজেকে ঘৃণা করা : আয়নার দিকে তাকিয়ে নিজের খুঁতগুলো বের করার অভ্যাস বাদ দিন। নিজের প্রতি বাজে ধারণা ত্যাগ করুন।

৮. সাবেক কিছু : যেকোনো জিনিস হতে পারে যা ব্যবহার করেন না, তা ফেলে দিন। সাবেক প্রেমিক বা প্রেমিকাসহ যেকোনো সাবেক জিনিস নতুন বছরে পুরোপুরি ত্যাগ করুন। যেটার প্রতি আগ্রহ আছে তার দিকে এগিয়ে যান।

৯. খেদ : মনে অনেক ক্ষোভ ও কষ্ট থাকতে পারে। পুরনো কোনো বিষয়ের প্রতি খেদ রাখবেন না। এমন কিছু থাকলে নতুন বছরের শুরুতে এ থেকে মুক্তি নিন।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে