,

আখাউড়া পৌরসভায় ১১ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪

news-image

রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৪ ঝুঁকিপূর্ণ।আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এ পৌরসভার সাত, আট ও নয় নং ওয়ার্ডের দেবগ্রাম ও তারাগণ গ্রামের এ দুই এলাকার ৪ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামীকাল বুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানায় উপজেলা নির্বাচন কার্মকর্তারা।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূঁইয়া জানান, নয়টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ৭১টি বুথে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে চারটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনে ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম জানান, প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ২০ জন পুলিশ, অস্ত্রধারী ও লাঠিবাহীসহ ৬ জন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়াও এক প্লাটুন বিজিবি সদস্য টহলরত থাকবে।
এ পৌরসভায় ২৪ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে নারী ভোটার ১২ হাজার ৪৫৮ জন ও পুরুষ ভোটার ১২ হাজার ৪৯২ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে